নির্বাচনী বিধিভঙ্গ! ২ য় দফার আগে যোগী-মায়াবতীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা কমিশনের
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ। নির্বাচন কমিশন সোমবার কড়া সিদ্ধান্তের কথা জানাল।
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ। নির্বাচন কমিশন সোমবার কড়া সিদ্ধান্তের কথা জানাল। ২ য় দফার নির্বাচনের আগে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে ৭২ ঘন্টা এবং বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীর বিরুদ্ধে ৪৮ ঘন্টা প্রচার বন্ধের নিষেধাজ্ঞা জারি করেছে। মঙ্গলবার সকাল থেকে লাগু হচ্ছে সেই নিষেধাজ্ঞা। যার অর্থ দ্বিতীয় দফার নির্বাচনের আগে এই দুজন আর প্রচারে অংশ নিতে পারবেন না।

নির্বাচন কমিশন দুজনের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ করেছে। জানা গিয়েছে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রচারে গিয়ে 'হারা ভাইরাস' এবং বজরং বলির মতো শব্দ ব্যবহার করেছিলেন। ভারতীয় সেনাকে মোদীজি কা সেনা বলেও মন্তব্য করেছিলেন তিনি। নির্বাচন কমিশন কারণ জানতে চেয়েছিল। কিন্তু সূত্রের খবর অনুযায়ী তাতে সন্তুষ্ট হয়নি কমিশন। মায়াবতীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি ধর্মীয় পথে ভোট চেয়েছিলেন। দেওবন্দে ৭ এপ্রিল মায়াবতী এই আবেদন করেছিলেন।
গত শুক্রবার এই দুজনকে নোটিশ দিয়েছিল নির্বাচন কমিশন। ২৪ ঘন্টার মধ্যে উত্তর দিতে বলা হয়েছিল। জনপ্রতিনিধিত্ব আইনের ১২৩ ধারার ৩ উপধারা অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।












Click it and Unblock the Notifications