সাইবার ক্রাইম রুখতে কড়া পদক্ষেপ যোগী সরকারের, কী নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
অপরাধী দমনের সঙ্গে সাইবার ক্রাইম নিয়েও এবার তৎপর যোগী সরকার। এবার সাইবার ক্রাইম দমনে কড়া পদক্ষেপ করল যোগী সরকার। জেলা স্তরের সাইবার সেলের প্রতিনিধিদের নিেয় বৈঠক করেছেন তিনি। বুধবার লখনউয়ে রাজ্যের উচ্চ পদস্থ আধিকারীকদের সঙ্গে নিয়ে বৈঠক করেন তিনি।
রাজ্যে অপরাধ দমনে যেমন কড়া পদক্ষেপ করা হয়েছে ঠিক তেমনই রাজ্যের সর্বত্র সাইবার ক্রাইম দমনেও তৎপর হয়েছে যোগী সরকার। সাইবার ক্রাইম মোকাবিলা করা এখন গোটা দেশেই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রতারণা থেকে দাঙ্গা একাধিক ঘটনা সাইবার ক্রাইমের আওতায় পড়ে। সেকারণে এবার সাইবার ক্রাইমের উপর বিশেষ জোর দিয়েছেন যোগী সরকার।

সাইবার ক্রাইম মোকাবিলায় এবার রাজ্যজুড়ে কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নিেয়ছে যোগী সরকার। রাজ্যের আইন শৃঙ্খলার উন্নয়নে কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার। রাজ্যের সব সাইবার সেল পোর্টালগুলিকে উন্নত করে তোলার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। সাধারণ মানুষ যাতে সহজে সেই সাইবার সেল পোর্টাল গুলিতে অভিযোগ জানাতে পারে সেিদকে নজর দিতে বলা হয়েছে।

যোগী সরকার আসার পর থেকে উত্তর প্রদেশে অপরাধ দমনে বিশেষ তৎপরতা দেখা গিয়েছে। রাজ্যে এনকাউন্টারে একাধিক দুষ্কৃতির মৃত্যু হয়েছে। উত্তর প্রদেশকে এতদিন গুণ্ডারাজ বলে চিনত সকলে। সেই উত্তর প্রদেশকে অপরাধী মুক্ত করতে অনেকটাই সফল যোগী সরকার। কোনও ভাবেই অপরাধীদের রেয়াত করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন তিনি। উত্তর প্রদেশ জুড়ে অপরাধ দমন অভিযান শুরু করেছে উত্তর প্রদেশ পুলিশ।

সেকারণেই সাইবার ক্রাইম দমনেও কড়া নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্যের সাইবার ক্রাইম পোর্টাল গুলির উপর ২৪ ঘণ্টা নজরদারি চালাতে বলেছেন তিনি। কে কত অভিযোগ জানাচ্ছে সেই অনুযায়ী সঙ্গে সঙ্গে কড়া নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে যেন পদক্ষেপ করা হয় তার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ।












Click it and Unblock the Notifications