Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাহুল গান্ধীর বড় দোষ ধরলেন যোগেন্দ্র যাদব! তুলনা নরেন্দ্র মোদীর সঙ্গে

২০১৯-এর লোকসভা নির্বাচনের তুলনায় কংগ্রেস ভাল ফল করেছে। কংগ্রেসের আসন বেড়েছে প্রায় দ্বিগুণ। অন্যদিকে ইন্ডিয়া ব্লকও ২০০-র বেশি আসন পেয়েছে। কংগ্রেসের তরফে এই সাফল্যের কৃতিত্ব দেওয়া হয়েছে রাহুল গান্ধীকে। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় সাফল্য এসেছে চবলে দাবি কংগ্রেসের।

অন্যদিকে প্রশান্ত কিশোর এবার ভবিষ্যদ্বাণী মেলাতে না পারলেও রাজনৈতিক বিশ্লেষক যোগেন্দ্র যাদব তা মিলিয়ে দিয়েছেন। প্রসঙ্গত তিনি বলেছিলেন বিজেপি ২৪০ থেকে ২৬০ টি আসন পাবে। সেখানে বিজেপি ২৪০-এ গিয়ে থেমে গিয়েছে। এই পরিস্থিতিতে যোগেন্দ্র যাদব রাহুল গান্ধীর ত্রুটির কথাও উল্লেখ করেছেন।

Yogendra yadav

যোগেন্দ্র যাদব বিবিসিকে দেওয়ার সাক্ষাৎকারে বলেছেন, এখনও পর্যন্ত রাহুল গান্ধীর যোগাযোগ জনসাধারণের সঙ্গে হয়নি। ব্যক্তি হিসেবে রাহুল গান্ধী জনসাধারণের কাছে উপস্থিত হলেও, রাহুল গান্ধীর মধ্যে অনেক ত্রুটি রয়েছে। এইভাবে চললে দেশের মানুষের সঙ্গে যোগাযোগ করা যাবে না বলেছেন যোগেন্দ্র যাদব। নরেন্দ্র মোদীর সঙ্গে তুলনা টেনে তিনি বলেছেন, ব্যক্তি রাহুল গান্ধী আর জনগণের কাছে উপস্থিতির মধ্যে অনেক পার্থক্য রয়েছে।

যোগেন্দ্র যাদব বলেছেন, কংগ্রেস ভারত জোড়ো যাত্রা থেকে সুবিধা পেলেও, রাহুল গান্ধী সব কিছু ঠিকঠাক করেননি। তিনি (রাহুল) জনগণের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, বলেছেন যোগেন্দ্র যাদব। তিনি বলেছেন, ধর্মনিরপেক্ষতার দিক থেকে রাহুল গান্ধী একজন নেহরুভিয়ান, সামাজিক ইস্যুতে একজন আবেদনকারী, অর্থনৈতিক অসমতার বিষয়ে একজন সমাজতান্ত্রিক।

রাহুল গান্ধী মঙ্গলবার রায়বরেলিতে জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাতে সভা করেন। সেই সভায় রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে নিশানা করেন। তিনি বলেছেন, জনগণ আমেথিতে কিশোরী লাল শর্মা আর রায়বরেলিতে তাঁকে জয়ী করেছেন। এব্যাপারে তাঁকে করা নরেন্দ্র মোদীর উক্তির উল্লেখ করেন। প্রসঙ্গত নরেন্দ্র মোদী বলেছিলেন, রাহুল গান্ধী কোনও কাজ করেন না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+