'হ্যাঁ আমি মাদারি ', বিতর্ক উস্কে আরও যা বললেন বিজেপি-র শিবরাজ

বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে কিছুদিন আগেই 'মাদারি' (যে খেলা দেখায় )বলে উল্লেখ করেন কংগ্রেস নেতা কমন নাথ। আর এর প্রেক্ষিতে এদিন পাল্টা তোপ দাগেন শিবরাজ সিং চৌহান।

বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে কিছুদিন আগেই 'মাদারি' (যে খেলা দেখায় )বলে উল্লেখ করেন কংগ্রেস নেতা কমন নাথ। আর এর প্রেক্ষিতে এদিন পাল্টা তোপ দাগেন শিবরাজ সিং চৌহান। শিবরাজ সিং চোহান এদিন বলেন, 'হ্যাঁ আমি মাদারি..' পাশাপাশি ব্যাখ্যা করেন এই বিতর্কে নিজের অবস্থান।

হ্যাঁ আমি মাদারি , বিতর্ক উস্কে আরও যা বললেন বিজেপি-র শিবরাজ

মধ্যপ্রদেশের সেহোরে 'জন কল্যাণ যোজনা' -র অনুষ্ঠানে যোগ দিয়ে এই বিতর্কে নিজের অবস্থান ব্যাখ্যা করেন শিবরাজ সিং চৌহান। শিবরাজ সিং চৌহান এদিন বলেন, 'আমি মাদারি যাঁর ঢাক বাজানোর সময় ইলেকট্রিক বিলের খবর কমতে থাকে, এমন মাদারি যে গরীবদের জন্য ঘর বানিয়ে দেয়। গরীবদের বাচ্চাদের খরচ যোগায়, আর যার উদ্দেশ্য মধ্যপ্রদেশের উন্নতি , একে বিশ্বের এক নম্বর রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত করা।'

পাশাপাশি এদিনের সভায় নিজের সরকারের কাজের বিভিন্ন দিক তুলে ধরনের তিনি। এমন মন্তব্য করতে গিয়ে শিবরাজ সিং বলেন একটি 'রোগগ্রস্ত' রাজ্যকে তাঁর কাঁধে তুলে দেওয়া হয়েছিল। সেখান থেকে রাজ্যের উন্নতিতে তৎপর হন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+