মোদী-শাহের সঙ্গে আলোচনার পরই কর্ণাটকে সরকার গড়ার দাবি জানাবেন ইয়েদুরাপ্পা
মঙ্গলবার আস্থা ভোটে জিতে গিয়েছে বিজেপি। কর্ণাটকে পড়ে গিয়েছে ১৪ মাসের এইচডি কুমারস্বামীর সরকার।
মঙ্গলবার আস্থা ভোটে জিতে গিয়েছে বিজেপি। কর্ণাটকে পড়ে গিয়েছে ১৪ মাসের এইচডি কুমারস্বামীর সরকার। বিজেপি ১০৫টি ভোট পেয়েছে। এবং সরকারে থাকা কংগ্রেস-জেডিএস জোট পেয়েছে ৯৯টি ভোট। ফলে অচলাবস্থায় চলতে থাকা কুমারস্বামীর সরকার অবশেষে বিদায় নিয়েছে। এখন বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা সরকার গড়ার দাবি জানাবেন। তারপর ফের একবার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।

রাজ্যপাল বাজুভাই বালার সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানানোর আগে ইয়েদুরাপ্পা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলছেন। তারপরই তিনি নতুন পদক্ষেপ করবেন।
মঙ্গলবার ১৪ মাসের জোট সরকার পড়ে গিয়েছে। বিজেপির বহুদিনের দাবি অবশেষে পূরণ হয়েছে। কুমারস্বামী মুখ্যমন্ত্রী হিসাবে পদত্যাগ করেছেন। রাজ্যপাল ইস্তফাপত্র গ্রহণও করেছেন। আপাতত কুমারস্বামীই কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসাবে কাজ চালিয়ে যেতে বলেছেন।
সরকার পড়ে যাওয়ার পরেও কংগ্রেস কড়া আক্রমণ করতে পিছু হটেনি বিজেপিকে। সারা দেশে ঘোড়া কেনাবেচা করে বিজেপি গণতন্ত্র ও সংবিধানের অধিকারকে কেড়ে নিচ্ছে বলে তোপ দাগা হয়েছে। রাজ্য বিজেপি, কেন্দ্রের সরকার ও মহারাষ্ট্রের সরকার মিলে কর্ণাটকে কং-জেডিএস জোটের পতন ঘটিয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications