Yamuna near Taj: তাজমহলের দেওয়ালে ‘ধাক্কা’ ফুঁসে ওঠা যমুনার, ৪৫ বছরে এই প্রথমবার!
শেষ ৪৫ বছরে প্রথমবার দেখা গেল এই দৃ্শ্য। যমুনা ধাক্কা দিল তাজমহলের দেওয়ালে। ফুঁসে ওঠা যমুনা কিনারে তাজমহলের এই জলছবি অবাক করে দেওয়ার মতোই ঘটনা। আগ্রায় যমুনা নদী তাজমহলের দেওয়াল ছুঁয়েছে। তবে স্মৃতিস্তম্ভ অক্ষত রয়েছে।
এবার বন্যায় যমুনা নদী এগিয়ে এসেছে। ফলে তাজমহলের স্মৃতিস্তম্ভের পিছনে একটি বাগানও ডুবে যায়। দশেরা ঘাট ও ইতিমাদ-উদ-দৌলার সমাধিতেও নদীর জল প্রবেশ করেছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই অবশ্য জানিয়েছে, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটির কোনও ক্ষতি হয়নি।

বর্তমানে যমুনার জলস্তর ৪৯৯.১ ফুটে রয়েছে এবং তা আরও বাড়বে বলে আশা মনে করা হচ্ছে। এএসআই বলেছে, এই ক্রমবর্ধমান জলস্তর মেহতাব বাগ, জোহরা বাগ, রামবাগ ইত্যাদির মতো স্মৃতিস্তম্ভের জন্য ক্ষতির কারণ হতে পারে। তবে এইসব স্মৃতিস্তম্ভ ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়বে না বলেই বিশ্বাস।
যমুনার জলস্তর বাড়লেও তাজমহলের বেসমেন্টে জল প্রবেশ করেনি। কিছুদিন ঈআদে যমুনার জল লালকেল্লা সংলগ্ন এলাকাকে জলমগ্ন করেছিল। এবার অবিরাম বর্ষায় ফুঁসে ওঠা যমুনা তাজমহলের দেওয়াল ছুঁয়ে ফেলে। আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া জানিয়েছে, এমনভাবে নির্মাণ হয়েছে যমুনার জল কোনওদিনই তার চৌহদ্দিতে প্রবেশ করতে পারবে না। এই যমুনার জল ৪৫ বছরে তাজমহলের দেওয়াল ছুঁয়েছে শুধু। খুব বেশি বন্যা হলেও তাজমহলের বেসমেন্টে জল উঠবে না।
তবে এবারই প্রথম নয়, এর আগে যমুনার জল তাজমহলের দেওয়াল ছুঁয়েছিল। তা হয়েছিল ৪৫ বছর আগে। ১৯৭৮ সালে শেষবার তাজমহলের পিছনের দেওয়ার ধাক্কা দিয়েছিল যমুনার স্রোত। যমুনার জল তারপর ধীরে ধীরে নেমে গিয়েচে। তারপরই তৈরি হয়েছে যমুনার পিছনের বাগান।

আবার ২০২৩-এ তাজমগলের দেওয়ালে যমুনার জল ধাক্কা দেওয়ার পর শহরের নীচু এলাকা পরিদর্শন করেছে আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া। জেলা ম্যাজিস্ট্রেট নবনীত চাহাল এলাকা পরিদর্শনের পর বন্যার মতো পরিস্থিতির সম্ভাবনার কথা মাথায় রেখে যথাযথ ব্যবস্থার নির্দেশ দিয়েছেন।
চম্বল নদীর সঙ্গে সীমান্তবর্তী আগ্রার প্রতিবেশী গ্রামগুলিতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নৌকাচালক এবং ডুবুরিরা সতর্ক রয়েছে। বন্যার মতো পরিস্থিতির জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেছেন, নীচু এলাকায় বসবাসকারী লোকদের সতর্ক থাকতে বলা হয়েছে। .
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications