ফের ভুল সরকারি পরিসংখ্যান! করোনায় মৃতদের তালিকায় এই রাজ্যে এক ধাক্কায় যুক্ত ২ হাজার নাম
ফের ভুল সরকারি পরিসংখ্যান! করোনায় মৃতদের তালিকায় এই রাজ্যে এক ধাক্কায় যুক্ত ২ হাজার নাম
মারণব্যাধির দ্বিতীয় পর্যায়ের জোয়ারে ত্রাহি ত্রাহি রব ছিল গোটা দেশজুড়েই। সেই ভয়াবহ পরিস্থিতির কবল থেকে বর্তমানে কিছুটা হলেও মুক্ত ভারত। গঙ্গায় ভেসে যাওয়া একের পর এক মৃতদেহ ভারতীয় স্বাস্থ্য কাঠামোর মর্মান্তিক চিত্রকে তুলে ধরে কিছুমাস আগে। সেই পরিস্থিতি যে আদতে কতটা ভয়াবহ, তা আরও স্পষ্ট হল সাম্প্রতিক ঘটনায়। সূত্রের খবর, মধ্যপ্রদেশে কোভিড খতিয়ানের তালিকায় ধরা পড়ছে গলদ। 'পুরনো' মৃতের নাম হিসেবে সোমবার মৃতের তালিকায় যোগ হয়েছে আরও ১,৪৭৮ জনের নাম!

হঠাৎই ১০,০০০ ছাড়াল মধ্যপ্রদেশে মৃত্যুসংখ্যা
'ব্যাকলগ ডেথ' বা নথিভুক্ত হননি এমন মৃতদের নাম তালিকায় যুক্ত হতেই মধ্যপ্রদেশে কোভিড মৃত্যুর সংখ্যা ৯,০২৭ থেকে বেড়ে হল ১০,৫০৬। জুনের শুরুতে মধ্যপ্রদেশ সরকার সকল জেলা স্বাস্থ্য আধিকারিকদের বিশেষ নির্দেশ দেয়। নির্দেশ অনুযায়ী, ৩০শে জুনের আগে পর্যন্ত মধ্যপ্রদেশ সরকারের 'সার্থক' পোর্টালে নাম ওঠেনি, এমন কোভিড মৃতদের নাম জমা করতে বলা হয় জেলা প্রশাসনগুলিকে।

ন্যাশনাল হেলথ মিশনের চাপেই কাজ
কেন্দ্রের কোভিড মৃতের তালিকায় নাম নেই, এমন নাগরিকদের সংখ্যা যে মাত্রাছাড়া, সে বিষয়ে আন্তর্জাতিক মহলে বহুদিন ধরেই চলছিল জলঘোলা। এমতাবস্থায় ন্যাশনাল হেলথ মিশনের প্রধান ছবি ভরদ্বাজ 'ব্যাকলগ ডেথ'-র বিষয়টি তুলে ধরেন। এরপরেই নড়েচড়ে বসে মধ্যপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে অলিপিবদ্ধ কোভিড মৃতদের নাম নথিভুক্তির উদ্যোগে সামিল করা হয় জেলা স্বাস্থ্য আধিকারিকদের।

বেসরকারি ক্ষেত্রের মৃত্যু হিসাবের বাইরে
কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জোয়ারে বানভাসি হয়ে পড়ে মধ্যপ্রদেশ। এমতাবস্থায় কোভিড আক্রান্ত-মৃতের তালিকা নির্ভুল রাখা কঠিন হয়ে পড়ে। নথিভুক্ত নামের তালিকা গলদহীন করার উদ্দেশে 'সার্থক' পোর্টালের মাধ্যমে কেন্দ্রের কাছে তালিকা পেশের উপায় হাজির করা হয় শিবরাজ প্রশাসনের কাছে। এহেন পরিস্থিতিতে বেসরকারি ক্ষেত্রে ও নিভৃতবাসে থাকা মৃতদের হিসাব রাখা সম্ভব হয়নি, সরাসরি স্বীকার করে নিয়েছেন মধ্যপ্রদেশের স্বাস্থ্য আধিকারিকরা।

বাড়ছে উদ্বেগ
সূত্রের খবর, ২৬শে জুনে শিবরাজ সরকারের তরফে জেলায় জেলায় চিঠি পাঠানোর পড়েই নড়েচেড়ে ওঠে মধ্যপ্রদেশের স্বাস্থ্য মহল। মঙ্গলবার এহেন গুরুতর বিষয়ে স্বাস্থ্যসচিবদের সঙ্গে বিশদে আলোচনা সারেন শিবরাজ সিং চৌহান। ইতিপূর্বে কোভিড মৃতের তালিকায় কম সংখ্যা নথিভুক্ত করার মতো মারাত্মক অভিযোগ ওঠে মধ্যপ্রদেশ প্রশাসনের বিরুদ্ধে। এপ্রিলের রিপোর্ট অনুসারে, ভোপালের প্রায় ২,৫০০ কোভিড রোগীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলেও সরকারি খাতায় মাত্র ১০৯ জন মৃতের নাম উল্লিখিত হয়!
প্রতীকী ছবি
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications