‌১৭টি রাজ্যে করোনা ভাইরাস হাসপাতাল তৈরির কাজ শুরু হয়েছে

‌১৭টি রাজ্যে করোনা ভাইরাস হাসপাতাল তৈরির কাজ শুরু হয়েছে

রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে কোভিড–১৯ নিয়ে সাংবাদিকদের বিস্তারিত জানানো হয়। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয় যে ১৭টি রাজ্যে কোভিড–১৯–এর জন্য বিশেষ হাসপাতাল তৈরির কাজ শুরু হয়েছে।

১৭টি রাজ্যে করোনা হাসপাতালের কাজ শুরু

১৭টি রাজ্যে করোনা হাসপাতালের কাজ শুরু

মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল বলেন, ‘‌আমাদের অনুরোধ অনুযায়ী, ১৭টি রাজ্যে করোনা ভাইরাসের জন্য হাসপাতাল তৈরির কাজ শুরু হয়েছে। তিনি আরও জানিয়েছেন যে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়লেও আক্রান্ত হয়েছেন তুলনায় অনেক কম মানুষ এবং পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। যদিও স্বাস্থ্যমন্ত্রক বলেছে, এতেই কড়াকড়ি শিথিল করার প্রশ্ন নেই। তাছাড়া এত তাড়াতাড়ি বোঝাও যায় না, সত্যিই সংক্রমণের হার স্থায়ীভাবে কমছে কিনা। এটা শুধুমাত্র প্রাথমিক স্তর।

লকডাউন মানলে করোনা আক্রান্তের সংখ্যা কম হবে

লকডাউন মানলে করোনা আক্রান্তের সংখ্যা কম হবে

লভ আগরওয়াল এও জানিয়েছেন যে ভারত খুব সঙ্কটময় স্তরে দাঁড়িয়ে রয়েছে এবং মানুষ ও সরকার যদি যৌথভাবে কাজ না করে ও গাইডলাইন মেনে না চলে তবে স্থানীয় সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ভারতে এটা কখনই হবে না যদি আমরা সামাজিক দুরত্ব পবজায় রাখি ও চিকিৎসা যথাযথ করাই। আইসিএমআর'‌এসের আর গঙ্গা কেতকর জানিয়েছেন যে লকডাউনের নির্দেশ যদি সকলে মেনে চলেন তবে খুব কম সংখ্যক এই দেশে আক্রান্ত হবে।

করোনায় বিশ্বজুড়ে মৃত্যুর হাহাকার

করোনায় বিশ্বজুড়ে মৃত্যুর হাহাকার

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১ হাজার ২৮৭। সবথেকে বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে। সে দেশে মৃতের সংখ্যা ৭ হাজার ৫০৩। এরপরই রয়েছে স্পেন। চিনের থেকেও স্পেনে করোনায় বেশি প্রাণ কেড়েছে। স্পেনে মৃতের সংখ্যা ছুঁয়েছে ৩ হাজার ৬৪৭। চিনে মৃতের সংখ্যা ৩ হাজার ১৬৩। ইরানে করোনার বলি হয়েছেন ২ হাজার ৭৭ জন। ফ্রান্সে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৩১ জনের। গোটা দুনিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৭১ হাজার ৪০৭। এরকম পরিস্থিতিতে মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশে লকডাউন জারি করে দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+