প্রধান বিচারপতির তোপেই কাজ? বিচারকদের অবমাননার ঘটনায় দেশজুড়ে তৎপরতা বাড়াল সিবিআই
প্রধান বিচারপতির তোপেই কাজ? বিচারকদের অবমাননার ঘটনায় দেশজুড়ে তৎপরতা বাড়াল সিবিআই
কখনও গ্যাংস্টার তো কখনও প্রভাবশালী নেতা, একাধিক মামলায় নাম জড়ালে শাস্তি এড়াতে এদের মধ্যে অনেকেই প্রায়শই হুমকী দিয়ে থাকেন বিচরকদের। কিন্তু হুমকির অভিযোগ জানানোর পরও দোষীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে কার্যত হাত পা গুটিয়ে বসে থাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। সম্প্রতি ঝাড়খণ্ডের বিচারপতি খুনের মামলায় সিবিআই, আইবি-র মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে এই ভাষাতেই তীব্র ভৎসনা করতে দেখা যায় সুপ্রিম কোর্টকে।

গ্রেফতার ৫
এদিকে সুপ্রিম তিরষ্কারের মুখে পড়ে তৎপরতা বাড়াতে দেখা গেল সিবিআইকে। নেটমাধ্যমে বিচারকদের অবমাননায় রবিবার সাড়া দেশজুড়ে গ্রেফতার করা হল ২ জনকে। সব মিলিয়ে এই মামলায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। সুপ্রিম কোর্ট এবং অন্ধ্রপ্রদেশ হাই কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে নেটমাধ্যমে 'অবমাননাকর' বিষয় পোস্ট করার অপরাধেই তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

প্রধান বিচারপতির তোপেই কাজ ?
প্রসঙ্গত উল্লেখ্য, সুপ্রিম কোর্টের দাবি বিভিন্ন হেভিওয়েট মামলা চলাকালীন সময়ে প্রায়শই একাধিক অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হন নিম্ন আদালতের বিচারকেরা। কিন্তু অভিযোগ পাওয়ার পরেও কোনও পদক্ষেপ নেয় না সিবিআই। সম্প্রতি এই ভাষাতেই সিবিআইকে কটাক্ষ করেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এনভি রমনা। আর এতেই প্রশ্ন ওঠে সিবিআই তদন্তের নিরপেক্ষতা নিয়ে। প্রশ্নের মুখে পড়ে কেন্দ্রের ভূমিকা। আলোড়ন তৈরি হয় গোটা দেশে।

অবমাননাকর পোস্টের ঘটনার পিছনে বৃহৎ ষড়যন্ত্র ?
এদিকে অন্ধ্রপ্রদেশ হাই কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে নেটমাধ্যমে 'অবমাননাকর' বিষয়ে জলঘোলা হচ্ছে দীর্ঘদিন থেকেই। এমতাবস্থায় 'বিরূপ' পোস্টের ঘটনার পিছনে বৃহৎ ষড়যন্ত্র দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও। গোটা কর্মকাণ্ডের সঙ্গে অন্ধ্রের শাসকদল ওয়াইএসআর কংগ্রেসের লোকসভা সাংসদ নন্দীগ্রাম সুরেশ এবং প্রাক্তন বিধায়ক আমানচি কৃষ্ণ মোহনের হাত রয়েছে বলেও প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। এবার এই মামলায় সিবিআই তৎপরতা বাড়ায় রাজনৈতিক অস্থিরতা যে বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।

১৬ জনের নামে এফআইআর দায়ের
সূত্রের খবর, এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এখনও পর্যন্ত মোট ১৬ জনের নামে এফআইআর দায়ের হয়েছে পুলিশের কাছে। গত ৯ জুলাই এই মামলায় প্রথম একজনকে গ্রেফতার করা হয়েছিল বলে জানা যায়। এদিকে যে ১৬ জনের নামে এফআইআর দায়ের হয়েছে, তাঁদের মধ্যে এখনও পর্যন্ত ১৩ জনের সন্ধান পেয়েছে সিবিআই। ২০২০ সালের নভেম্বরে অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছিল বলে জানা যায়।












Click it and Unblock the Notifications