Election Commission: ভোটদানে কোথায় কোথায় পুরুষদের পিছনে ফেলল মহিলারা? সামনে এল তথ্য
Election Commission: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) গ্রেনুলার ডেটা (granular data) প্রকাশ করল নির্বাচন কমিশন (The Election Commission (EC)। আর সেই তথ্যে উঠে এল এক বিশেষ দিক। পুরুষ এবং মহিলা ভোটারের সংখ্যার মধ্যে ফারাক ক্রমশ কমছে। ২০১৯ এবং ২০২৪ সালে কোথাও কোথাও মহিলা ভোটারের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে পুরুষ ভোটারের।
২০১৯ সালে ভোটার টার্ন আউট যেখানে ছিল ০.১৬ সেখানে ২০২৪ সালে সেটা বেড়ে হয় শূন্য দশমিক দুই তিন (0.23)। ২৮ টি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের মধ্যে ১৫ টিতেই মহিলাদের ভোটদানের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে পুরুষদের (Election Commission) ।

সবথেকে বেশি ফারাক দেখা গিয়েছে বিহারে। যদিও সেখানে ভোটদানের সংখ্যা তুলনামূলক ভাবে কম। ঝাড়খণ্ড, উত্তরাখন্ডেও মহিলাদের ভোটদানের সংখ্যা অনেক বেশি।
যে সব রাজ্যে সবথেকে বেশি ভোট পড়েছে তার মধ্যে অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর এবং পশ্চিমবঙ্গেও মহিলাদের ভোটদানের সংখ্যা অনেক বেশি। অন্যদিকে ওডিশা, কেরল এবং হিমাচল প্রদেশে ভোটদানের সংখ্যায় পুরুষ এবং মহিলা মোটামুটি সমান।
এর ঠিক উল্টো ছবি দেখা গিয়েছে, গুজরাত, মহারাষ্ট্র, জম্মু-কাশ্মীর এবং রাজস্থানে। এই রাজ্যগুলিকে অন্যান্য রাজ্যের তুলনায় ভোটদানে সংখ্যা কম। তবে পুরুষদের ভোটদানের সংখ্যা অপেক্ষাকৃত মহিলাদের থেকে বেশি। হরিয়ানা, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিসগড় এবং কর্নাটকে পর্যাপ্ত ভোট পড়েছে। এই রাজ্যগুলিতেও পুরুষদের ভোটদানের সংখ্যা অনেকটাই বেশি। বিহার বলে একটি রাজ্য যেখানে পুরুষ ভোটারদের সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও ভোটদানে এগিয়ে মহিলারাই।
একই পরিস্থিতি ঝাড়খণ্ড এবং হিমাচলপ্রদেশেও। তপবে ফারাক বিহারের থেকে অনেকটাই কম। এদিকে তামিলনাড়ু, কেরল এবং অন্ধ্রপ্রদেশে যোগ্য ভোটারের সংখ্যায় মহিলারা এগিয়ে। আর ওই রাজ্যগুলিতে মহিলাদের ভোটদানের সংখ্যাও অনেক বেশি। অন্যদিকে গুজরাত আর মধ্যপ্রদেশে পুরুষ ভোটারদের সংখ্যাও বেশি এবং ভোটদানের ক্ষেত্রেও পুরুষরাই এগিয়ে। প্রশ্ন হল বিহার এবং ঝাড়খণ্ডে মহিলা এবং পুরুষদের ভোটদানে এত তফাত কেন?
Election Commission: একাধিক কারণ নিয়ে চর্চা
এর পেছনে একটা কারণ হতে পারে রাজনৈতিক ফ্যাক্টার। অর্থাৎ বেশি করে মহিলাদের ভোটদানে উৎসাহিত করা হচ্ছে। দ্বিতীয় কারণ হতে পারে স্ট্রাকচারাল ফ্যাক্টার (structural factors)। যেমন- মাইগ্রেসন। অনেক ক্ষেত্রেই পুরুষ শ্রমিকরা অন্য রাজ্যে চলে যাওয়ায় ভোট দিতে ফিরতে পারেননি। ফলে ভোটার হওয়া সত্ত্বেও ভোট পড়েনি। আর এই কারণেই মহিলাদের ভোট বেশি পড়েছে বলে মনে করা হচ্ছে।
-
ভোট প্রচারে উত্তরবঙ্গে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুত রাজনৈতিক মঞ্চ -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
শাহের হাতেই বিজেপির সঙ্কল্পপত্র উন্মোচন! রায়দিঘির প্রতিশ্রুতির জোরে ভোটের ময়দানে নতুন কৌশল -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
ভোটের আগে কলকাতায় নীতিন নবীন! তৃতীয় প্রার্থী তালিকার আগে একের পর এক বৈঠক বিজেপির শীর্ষ নেতৃত্বের -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা








Click it and Unblock the Notifications