মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ায় প্রেমিকের মাকে এমনই নৃশংস শাস্তি যোগীর রাজ্য

প্রেমিক বাড়ির মেয়েকে নিয়ে পালিয়েছে। এই অভিযোগে প্রেমিকের মাকে গণধর্ষণের অভিযোগ। অভিযুক্ত মেয়ের বাবা-সহ একাধিক আত্মীয়। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের সামলি জেলার ভোপুরা গ্রামে।

প্রেমিক বাড়ির মেয়েকে নিয়ে পালিয়েছে। এই অভিযোগে প্রেমিকের মাকে গণধর্ষণের অভিযোগ। অভিযুক্ত মেয়ের বাবা-সহ একাধিক আত্মীয়। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের সামলি জেলার ভোপুরা গ্রামে।

 মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ায় প্রেমিকের মাকে এমনই নৃশংস শাস্তি উত্তর প্রদেশের সামলিতে

সামলির পুলিশ সুপার অজয় পাল শর্মা জানিয়েছেন, ঘটনার শিকার মহিলা ও তাঁর পরিবারকে অপহরণ করে কাছের নোজাল গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানেই গণ ধর্ষণ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার শিকার মহিলার বছর ছাব্বিশের ছেলে পড়াশোনা করে গাজিয়াবাদে। সেখানেই সহপাঠিনীর প্রেমে পড়ে যায়। ২০ নভেম্বর প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে।

অভিযুক্ত এবং তার সহযোগীরা সামলির ভোপুরা গ্রামে যায়। মা, বাবা, ভাই, বৌদি-সহ মেয়ের প্রেমিকের পরিবারের সদস্যদের অপহরণ করা হয়। তাদের ব্যাপক মারধর করে আটকে রেখে ভয় দেখানো হয় প্রায় সপ্তাহখানেক।

সামলির পুলিশ সুপার জানিয়েছেন, মেয়ের পরিবারের সদস্যদের বিরুদ্ধে গণধর্ষণ এবং অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্র মারফত খবর পাওয়ার পর, অপহৃতদের উদ্ধার করা হয়। উদ্ধারের পর ঘটনার শিকার মহিলা বিবরণ দেন এবং মেয়ের বাবা ও দুই কাকার বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তদের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+