মাতৃত্বের স্বাদ ৭৪ বছর বয়সে! অন্ধ্রের 'মাঙ্গাম্মা' অবাক করলেন
২০১৮ সালের অন্যতম হিট ফিল্ম ছিল 'বধাই হো'। যেখানে দেখানো হয়েছিল , এক বর্ষীয়া মহিলার মা হওয়ার গল্প। আর সেই ঘটনা ঘিরে সামাজিক দৃষ্টিভঙ্গি।
২০১৮ সালের অন্যতম হিট ফিল্ম ছিল 'বধাই হো'। যেখানে দেখানো হয়েছিল , এক বর্ষীয়া মহিলার মা হওয়ার গল্প। আর সেই ঘটনা ঘিরে সামাজিক দৃষ্টিভঙ্গি। সেই ঘটনার সঙ্গে পুরোপুরি মিল না থাকলেও খনিকটা মিল রয়েছে অন্ধ্রপ্রদেশের এররামাত্তি মঙ্গাম্মার।

৭৪ বছরের মঙ্গম্মা ও ৮০ বছরের এররামাত্তি রাজা রাওয়ের ঘর আলো করে জন্ম নিয়েছে দুই যজম শিশু। ১৯৬২ সালের ২২ মার্চ বিয়ে হয়েছিল রাজা রাও আর মঙ্গম্মার। এরপর থেকে মাতৃত্ব আর পিতৃত্বের স্বাদ পেতে চেয়েছিলেন দুজনেই। সেই স্বপ্ন সফল হল মঙ্গাম্মার যখন ৭৪ বছর বয়স তখন। অন্দ্র প্রদেশের অহল্যা নার্সিংহোমে দুই সুস্থ যমজ শিশুর জন্ম দিয়েছেন মঙ্গম্মা ।
চিকিৎসকরা জানিয়েছেন, এই 'আপাত' অসম্ভবকে সম্ভব করা গিয়েছে মঙ্গম্মার সুস্থ শারীরিক অবস্থার জন্য। মঙ্গম্মার ব্লাড প্রেশার, সুগার, সমস্ত কিছুই স্বাভাবিক ছিল। এই সন্তান প্রসবের অনেক আগে , মঙ্গম্মা মাতৃত্বের সম্ভাবনা হারিয়েছিলেন জৈবিক নিয়মে। এরপর আইভিএফ পদ্ধতিতে তাঁর সন্তান জন্মায় ৭৪ বছর বয়সে। এই সফল চিকিৎসার পর , চিকিৎসকরাও উচ্ছ্বসিত।












Click it and Unblock the Notifications