বুয়া-ভাতিজার জোট! বিজেপি-র ঝুলিতে মাত্র ১৮ আসন, বলছে ইন্ডিয়া টুডের সমীক্ষা
আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বড় ধাক্কা খেতে চলেছে বিজেপি। ইন্ডিয়া টুডে-কার্ভি ইনসাইটের সমীক্ষায় এমনটাই উঠটে এসেছে।
আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বড় ধাক্কা খেতে চলেছে বিজেপি। ইন্ডিয়া টুডে-কার্ভি ইনসাইটের সমীক্ষায় এমনটাই উঠে এসেছে। যদি এই সময়েই নির্বাচন হয় তাহলে ৮০ আসনের মধ্যে বিজেপি ও আপনা দল পেতে পারে মাত্র ১৮ টি আসন। যা ২০১৪-র থেকে ৫৩ টি আসন কম।

২০১৪ সালে উত্তর প্রদেশে ৮০ টি আসনের মধ্যে বিজেপি একাই দখল করেছিল ৭১ টি আসন। সহযোগী আপনা দল পেয়েছিল দুটি। সব মিলিয়ে এনডিএ জোট
পেয়েছিল ৭৩ টি আসন।
২০১৯-এ ফল উল্টে যেতে পারে
২০১৯-এর নির্বাচনে এই ফল পুরো উল্টে যেতে পারে। এমনটাই জানাচ্ছে ইন্ডিয়া টুডে-কার্ভি ইনসাইটের মুড অফ দ্য নেশন পোল।

তবে সমীক্ষা করা ইন্ডিয়া টুডে-কার্ভি ইনসাইটের মুড অফ দ্য নেশন পোলের তরফ থেকে বলা হয়েছে, পুরোটাই বলা হচ্ছে উত্তর প্রদেশের বর্তমান পরিস্থিতির
অপর নির্ভর করে। অখিলেশ আর মায়াবতী কংগ্রেসকে বাইরে রেখেই জোট ঘোষণা করে দিয়েছেন। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, কংগ্রেস নির্বাচন একাই লড়াই করতে পারে।
যদিও ইন্ডিয়া টুডে-কার্ভি ইনসাইটের মুড অফ দ্য নেশন পোলের সমীক্ষায় দেখা গিয়েছে, কংগ্রেস যদি এসপি-বিএসপি জোটে থাকে, তাহলে উত্তর প্রদেশে
বড় ধাক্কা খেতে পারে বিজেপি।
২৫ বছর আগেও যখন বহুজন সমাজ পার্টি ও সমাজবাদী পার্টি একে অপরের হাত ধরেছিল তখন প্রবল বেগে দৌড়চ্ছিল বিজেপি-র জয়রথ। কিন্তু, ১৯৯৩ সালের বিধানসভানির্বাচনে বিজেপি-র সেই বিজয়রথ আটকে গিয়েছিল বিএসপি-সপা জোটের কাছে। সে সময় বিএসপি-র সুপ্রিমো কাঁশিরাম। আর সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব।
১৯৯৩ সালে উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনে মুলায়মের সমাজবাদী পার্টির সঙ্গে হাত মেলায় কাঁশীরামের বিএসপি। আর মুলায়ম-কাঁশীরামের জোটের কাছে হার হয় বিজেপি-র। সবচেয়ে বড় কথা বাবড়ি মসজিদের মতো ইস্যু থাকার সত্ত্বেও সেই ভোটে কল্যাণ সিং-এর নেতৃত্বে বিজেপি-র হার হয়।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications