জড়িয়ে ধরে মোদীকে নির্বাচনের জন্য শুভেচ্ছা জানালেন রজনীকান্ত

বিজেপির তরফে জানানো হয়েছে, জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত গত ১০ বছর ধরে একটি নির্দিষ্ট রাজনৈতিক অবস্থান নিয়ে রয়েছেন। রজনীকান্ত যদি নরেন্দ্র মোদী বা বিজেপির জন্য সমর্থন নাও করেন, তাহলেও মোদী-রজনী এই সাক্ষাৎই যথেষ্ট এই রাজ্যে বিজেপির সমর্থন তৈরি করার জন্য।
লোকসভা নির্বাচনের জন্য এই নিয়ে দ্বিতীয়বার চেন্নাইয়ে নির্বাচনী প্রচারে এলেন মোদী। নির্বাচনী সমীক্ষায় বলা হয়েছে, তামিলনাড়ুতে বিজেপি ভাল ফল করতে পারবে না। আর তাতেই তামিলনাড়ুতে মোদী হাওয়া বজায় রাখতে নড়েচড়ে বসেছে বিজেপি।
সেই কারণেই তামিলনাড়ুর বিখ্য়াত অভিনেতা রজনীকান্তের সমর্থন পাওয়াটা জরুরি বলে মনে করছিল বিজেপি। তাই নরেন্দ্র মোদী নিজে গিয়ে রজনীকান্তের সঙ্গে দেখা করেন। রজনী মোদীকে জড়িয়ে ধরে স্বাগত জানান। এবং নির্বাচনের জন্য মোদীকে শুভেচ্ছোও প্রদান করেন দক্ষিণী সুপারস্টার।
রজনী বলেন, সবাই জানেন মোদীজি একজন দক্ষ নেতা ও যোগ্য প্রসাশক। উনি (মোদী) আমার শুভাকাঙ্খী, আমি ওনার শুভাকাঙ্খী। ভবিষ্যতের জন্য আমি ওনাকে শুভেচ্ছে জানাই। সব সময় ভগবান ওঁর সঙ্গে থাকুক। আমি ভগবানের কাছে প্রার্থণা করব, যখন যা মোদীজি ভাবছেন, তা যেন বাস্তবে হয়।
রজনীর বাড়ির সামনে ভক্তদের ভিড়ের মাঝেই সাংবাদিকদের সামনে মোদীকে জড়িয়ে ধরেন রজনী। হাত মেলাতে মেলাতে বলেন, মোদী এখানে আসায় আমি খুব খুশি। যদিও সাংবাদিকদের রজনীকান্ত সাফ জানিয়ে দেন এটা কোনও রাজনৈতিক সাক্ষাৎ নয়। বললেন, আমি যখন হাসপাতালে ভর্তি ছিলাম তখন মোদীজি আমাকে দেখতে এসেছিলেন। তখনই ওনাকে বলেছিলাম, চেন্নাই এলে আমারা বাড়িতে এক কাপ চায়ের আমন্ত্রণ রইল। সেই জন্যই উনি আজ আমার বাড়ি এসেছেন।
এই সাক্ষাৎ নিয়ে একই সুর মোদীর গলায়। তামিল নববর্ষের শুভেচ্ছা জানাতেই রজনীর সঙ্গে দেখা করলেন বলে জানিয়েছেন মোদী। যদিও এই সাক্ষাতের পিছনের মোদীর রাজনৈতিক কার্যসিদ্ধির অভিপ্রায় রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। তামিলনাড়ুতে বিজেপিতে চাঙ্গা করতে ও সমর্থন বাড়াতেই ভোটের আগে রজনীর বাড়িতে চায়ের আমন্ত্রণ রক্ষা বলে মনে করছেন অনেকে।












Click it and Unblock the Notifications