করোনার কোপ সংসদের শীতকালীন অধিবেশনেও, বাতিল কৃষি আইন নিয়ে আলোচনার প্রস্তাবও

করোনার কোপ সংসদের শীতকালীন অধিবেশনেও, বাতিল কৃষি আইন নিয়ে আলোচনার প্রস্তাবও

করোনা আতঙ্কের জেরে এর আগেই কোপ পড়েছিল বাদল অধিবেশনে, এবার বাতিল হয়ে গেল শীতকালীন অধিবেশনও। মঙ্গলবার সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী এ কথা জানিয়েছেন। এমনকই সব দলই এই বিষয়ে সম্মতি প্রকাশ করেছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। ফলস্বরূপ এরপর সরাসরি বাজেট অধিবেশন ফের সংসদ খুলবে বলে জানা যাচ্ছে।

করোনার কোপ সংসদের শীতকালীন অধিবেশনেও, বাতিল কৃষি আইন নিয়ে আলোচনার প্রস্তাবও

এদিকে শীতকালীন অধিবেশনেই কৃষি আইন নিয়ে জরুরী আলোচনার কথা শোনা যাচ্ছিল। আইনে রদবদল বা বাতিলের প্রস্তাবও দিয়েছিল বিরোধীরা। এমনকী এই বিষয়ে বিস্তারিত আলোচনা চেয়ে সংসদের একটি জরুরি অধিবেশন আহ্বান করার আর্জি জানিয়েছিলেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী। দিয়েছিলেন চিঠিও। এদিন সেই চিঠির জবাব দিতেই গিয়েই নতুন সিদ্ধান্তের কথা জানান প্রহ্লাদ জোশী। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে পূর্ব নির্ধারিত সময়সূচী অনুসারে বাদল অধিবেশন শুরু হলেও করোনার কবলে পড়তে দেখা যায় একাধিক মন্ত্রী সাংসদকে।

এদিকে গত কয়েক সপ্তাহ ধরেই দিল্লিতে ফের বাড়ছে করোনা সংক্রমণ। এমতাবস্থায় আর কোনও ঝঁকি নিতে চাইছে না কেন্দ্র। গোটা পরিস্থিতির কথা মাথায় রেখেই প্রহ্লাদ জোশীকে বলতে শোনা যায়, “ শীতকালের কয়েকটি মাস করোনা সংক্রমণের জন্য খুব বেশি ঝুঁকিপূর্ণ। এদিকে দিল্লিতে ফের বাড়ছে করোন প্রাদুর্ভাবে। এমতাবস্থায় কোনও মন্ত্রী সাংসদই চাইছেন না শীতকালীন অধিবেশন বসুক। এদিকে আমরা এখন দাঁড়িয়ে ডিসেম্বর। আর কিছুদিনের মধ্যেই টিকাকরণ শুরু হয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছি। ”

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+