Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Winter Session of Parliament: গণপিটুনির সাজা ফাঁসিই! নয়া ক্রিমিনাল বিলে প্রস্তাব মোদী সরকারের

Winter Session of Parliament: গণপিটুনির অপরাধের সাজা হবে মৃত্যুদণ্ড! সংসদে আজ বুধবার তিনটি ক্রিমিনাল আইন বিল নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই প্রস্তাবিত আইনেই মব লিঞ্চিং অর্থাৎ গণপিঠুনির শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের বিধান থাকবে।

আর এই বিষয়ে কথা বলতে গিয়েই অমিত শাহ বলেন, ব্যক্তি নয়, দেশের কথা ভেবেই তিনটি ক্রিমিনাল আইন বিল আনা হচ্ছে। শুধু তাই নয়, "শাস্তির" পরিবর্তে "ন্যায়বিচার" এর উপরেই বেশি ফোকাসের কথা তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Winter Session of Parliament

বলে রাখা প্রয়োজন, মোদী সরকারের আমলে একাধিক গণপিঠুনির ঘটনা ঘটেছে। বিজেপি শাসিত একাধিক রাজ্যে এই ঘটনা অনেক বেশি বলেও সুর চড়িয়েছে বিরোধীরা। কখনও গরু চোর সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটেছে।

কখনও সংখ্যালঘু এবং দলিত সম্প্রদায়ের উপর নেমে এসেছে এই আঘাত। এবার এই বিষয়ে কঠোর পদক্ষেপের পথে হাটতে চলেছে মোদী সরকার। শুধু তাই নয়, সরকার মোটেই ভালো চোখে নেয়নি তাও শাহের বক্তব্যে এদিন উঠে এসেছে।

যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে লোকসভায় রাষ্ট্রদ্রোহ আইন বাতিলের কথাও এদিন বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, রাষ্ট্রদোহ আইন ইংরেজিরা তৈরি করেছিল।

এই আইনে একাধিক স্বাধীনতা সংগ্রামীকে বছরের পর বছর জেলে থাকতে হয়েছে। এই প্রসঙ্গে মহাত্ম গান্ধী থেকে সর্দার প্যাটেলের কথা উঠে আসে শাহের কথা। তাঁর মন্তব্য, ইংরেজদের আইন এখন দেশদ্রোহ আইন। যা সম্পূর্ণ বাতিল করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দাসত্বের সব চিহ্ন মুছে ফেলতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের আগে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি নরেন্দ্র মোদী সরকার পূরণ করছে। বলে রাখা প্রয়োজন, শেষ অধিবেশনে তিনটি বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

যেখানে 'ইন্ডিয়ান পেনাল কোড' এর জায়গায় 'ভারতীয় ন্যায় সংহিতা'র কথা বলেন। এদিন বিরোধী শূন্য ভাবেই এই বিল (Bharatiya Nyaya (Second) Sanhita Bill) পাশ হয়ে যায়। এছাড়াও ভারতীয় নাগরিক সুরক্ষা (Bharatiya Nagarik Suraksha (Second) Sanhita Bill) সংহিতা বিল এবং ভারতীয় সাখ্য Bharatiya Sakshya (Second) Bill) বিল পাশ হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+