দেশজুড়ে গো-হত্যা নিষিদ্ধ করার 'আপ্রাণ চেষ্টা' চালাচ্ছে কেন্দ্র, জানালেন রাজনাথ সিং
ইন্দোর, ৩০ মার্চ : দেশজুড়ে গো-হত্যা নিষিদ্ধ করার 'আপ্রাণ চেষ্টা' করবে কেন্দ্রীয় সরকার। রবিবার সাংবাদিকদের একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং।
ধর্মীয় গুরুদের এক সম্মেলনে গিয়ে রাজনাথ সিং বলেন, "এদেশে গো-হত্যা কিছুতেই মেনে নেওয়া যেতে পারে না। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব যাতে গো-হত্যা বা গরু জবাই এদেশে বন্ধ করা যায়। এবিষয়ে সবার ঐক্যমতের জন্য আমরা সমস্তরকম চেষ্টা চালাব।"

ইতিমধ্যেই বিজেপি শাসিত মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে গো-মাংস নিষিদ্ধ করা হয়েছে। গো-হত্যা নিষিদ্ধ করা নিয়ে কেউ যেন সরকারের প্রতিশ্রুতিতে সন্দেহপ্রকাশ না করেন তাও জানিয়েছেন সিং।
এই অনুষ্ঠানে আচার্য শিবমুনি বলেন, গরুর পাশাপাশি বাছুর, বলদ, মহিষ হত্যার উপরও সরকারের নিষেধাজ্ঞা জারি করা উচিত। বিধানসভায় চলতি বাজেট অধিবেশনে এই বিষয়টি উত্থাপিত করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।
রাজনাথ সিং জানিয়েছেন, সংসদের দুই কক্ষেই সরকারের সংখ্যাগরিষ্ঠতা থাকা আবশ্যিক। শুধু সেক্ষেত্রেই গো-হত্যা ও গো-মাংস পুরোপুরি নিষিদ্ধ করার প্রস্তাবের বাস্তবায়ন করা সম্ভব হবে।
এই প্রসঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের প্রবীন নেতা অশোক সিংহল দেশজুড়ে গো-হত্যা নিষিদ্ধ করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কাছে কড়া আইন প্রণয়নের আবেদন জানিয়েছেন। তিনি বলেন, "ভারতের বহু রাজ্যেই গো-হত্যা নিষিদ্ধ আইন নেই। কেন্দ্রের উচিত যত তাড়াতাড়ি সম্ভব দেশজুড়ে গো-হত্যা নিষিদ্ধ আইন চালু করা।"
-
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
অন্ধ্রপ্রদেশে মর্মান্তিক পথ দুর্ঘটনা, আগুনে পুড়ে ছাই বাস, প্রাণ হারালেন অন্তত ১০ জন -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের










Click it and Unblock the Notifications