সুপ্রিম কোর্ট কি স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেবে? হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে PM মোদীকে নিশানা রাহুল গান্ধীর
হিন্ডেনবার্গের রিপোর্ট নিয়ে ফের একবার তোলপাড় দেশের রাজনীতি। এদিন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছেন, সেবি চেয়ারপার্সন মাধবী বুচকে নিয়ে হিন্ডেনবার্গের রিপোর্ট উদ্বেগজনক। তিনি আরও বলেছেন, দেশে সিকিউরিটিজ নিয়ন্ত্রণে অখণ্ডতা গুরুতরভাবে আপস করা হয়েছে।
রাহুল গান্ধী বলেছেন, হিন্ডেন বার্গের রিপোর্ট স্পষ্টই ইঙ্গিত করেছে, কেন নরেন্দ্র মোদী এব্যাপারে যৌথ সংসদীয় কমিটির তদন্তকে ভয় পান। প্রসঙ্গত, শনিবার রাতে হিন্ডেনবার্গ রিসার্চ একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে সেবির প্রধানের আদানি গ্রুপের অফশোর তহবিলে অংশীদারিত্ব রয়েছে, যা আদানি গ্রুপের বিরুদ্ধে সেবির কাজে অনাগ্রহের কারণ।

কী বলছেন রাহুল
রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে পোস্ট করা এক ভিডিও বার্তায় বলেছেন, চেয়ারপার্সনের বিরুদ্ধে অভিযোগ ছোট খুচরো বিনিয়োগকারীদের সম্পদ সুরক্ষিত করতে সিকিউরিটিজ নিয়ন্ত্রক সেবির সততার সঙ্গে গুরুতরভাবে আপস করা হয়েছে।
কংগ্রেস নেতা বলেছেন, সারা দেশের বিনিয়োগকারীরা জানতে চান, কেন সেবির চেয়ারপার্সন এখনও পদত্যাগ করেননি।
The integrity of SEBI, the securities regulator entrusted with safeguarding the wealth of small retail investors, has been gravely compromised by the allegations against its Chairperson.
— Rahul Gandhi (@RahulGandhi) August 11, 2024
Honest investors across the country have pressing questions for the government:
- Why… pic.twitter.com/vZlEl8Qb4b
সুপ্রিম কোর্ট কি স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেবে?
রাহুল গান্ধী বলেছেন, সারা দেশের সৎ বিনিয়োগকারীরা সরকারের সামনে প্রশ্ন তুলছেন, কেন সেবির চেয়ারপার্সন মাধবী পুরী বুচ এখনও পদত্যাগ করেননি? বিনিয়োগকারীরা তাদের কষ্টার্জিত অর্থ হারালে, কাদের জবাবদিহি করা হবে-প্রধানমন্ত্রী মোদী, সেবির চেয়ারপার্সন না গৌতম আদানি? সুপ্রিম কোর্ট কি এব্যাপারে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেবে, সেই প্রশ্ন করেছেন তিনি।
রাহুল গান্ধী আরও বলেছেন, এটা এখন অনেকটাই পরিষ্কার কেন প্রধানমন্ত্রী জেপিসি তদন্তকে এত ভয় পান এবং এটা কী প্রকাশ করতে পারে।
কী বলছে হিন্ডেনবার্গ রিসার্চ
হিন্ডেনবার্গ রিসার্চ সেবি প্রধান ও তাঁর স্বামীকে গৌতম আদানির ভাই বিনোদ আদানির মরিসাস ভিত্তিক অফসোর ফান্ডে গোপনে বিনিয়োগের জন্য অভিযুক্ত করেছে।
হিন্ডেনবার্গ রিপোর্ট ষড়যন্ত্র, বলছে বিজেপি
ক্ষমতাসীন বিজেপি কংগ্রেস ও অন্য বিরোধী দলগুলির বিরুদ্ধে ভারতে আর্থিক অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা তৈরির ষড়যন্ত্রের অভিযোগ অভিযোগ করেছে। পাশাপাশি তারা সেবির চেয়ারপার্সনের বিরুদ্ধে তোলা অভিযোগগুলিকেও খারিজ করে দিয়েছে।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications