মিজোরামে সরকার গঠনে গুরুত্বপূর্ণ বিজেপি! নীল নকশা তৈরি

ভোটগ্রহণের এখনও বাকি রয়েছে চারদিন। ভোটগণনারও বাকি রয়েছে। কিন্তু সেখানে জোট সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি।

ভোটগ্রহণের এখনও বাকি রয়েছে চারদিন। ভোটগণনারও বাকি রয়েছে। কিন্তু সেখানে জোট সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। ফলাফল যাই হোক কংগ্রেস, মিজো ন্যাশনাল ফ্রন্ট এবং জোরাম পিপলস মুভমেন্টসের মধ্যে থাকা বন্ধুরা জোট সরকার গঠনে সাহায্য করবে। জানিয়েছেন অসমের অর্থমন্ত্রী তথা বিজেপির উত্তর-পূর্বের স্ট্যাটেজিস্ট হিমন্ত বিশ্বশর্মা।

প্রথম লক্ষ্য সম্মানজনক আসন দখল

প্রথম লক্ষ্য সম্মানজনক আসন দখল

সংবাদ মাধ্যমকে হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, তাঁদের প্রথম লক্ষ্য হচ্ছে সম্মানজনক আসন দখল করা।

বন্ধুরা আছেন বিভিন্ন দলে

বন্ধুরা আছেন বিভিন্ন দলে

সংবাদ মাধ্যমকে হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, যদি তাঁদের দল সম্মানজনক আসন পায়, তাহলে কংগ্রেস মিজো ন্যাশনাল ফ্রন্ট এবং জোরাম পিপলস মুভমেন্টসের মধ্যে থাকা বন্ধুরা জোট সরকার গঠনে সাহায্য করবে।

বিজেপিই ফ্যাক্টর

বিজেপিই ফ্যাক্টর

উত্তর পূর্বের এই বিজেপি নেতার দাবি, ফলাফল বেরলেই দেখা যাবে, সরকার গঠনে বিজেপি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। প্রত্যেকেরই বিজেপিকে প্রয়োজন হবে বলে দাবি করেছেন তিনি।

উত্তরপূর্বে কংগ্রেস উৎখাতের কারিগর

উত্তরপূর্বে কংগ্রেস উৎখাতের কারিগর

২০১৬-তে অসম এবং ২০১৭-তে মনিপুরে বিধানসভা নির্বাচনে কংগ্রেস সরকার উৎখাতে বিজেপির তরফে হিমন্ত বিশ্বশর্মা গুরুত্বপূর্ণ দায়িত্ব পারন করেছিলেন। তিনি বলেছেন, যোগাযোগ আর শিক্ষা মিজোরামে বিজেপির শীর্ঘ অ্যাজেন্ডার মধ্যে রয়েছে। তিনি বলেছেন, মিজোরামে প্রথমে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে হবে। রেল ব্যবস্থার বিকাশ এই রাজ্যে হয়নি। ন্যাশনাল হাইওয়ের দিকে তাকালে, অনেকগুলিই তৈরি হচ্ছে। রাজ্যের পক্ষে যা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন তিনি।

বিজেপি রাজ্যে সাম্প্রদায়িক রাজনীতি করছে, এই অভিযোগের জবাবে হিমন্ত বিশ্বশর্মা বলেন, এই অভিযোগের কোনও প্রমাণ নেই। ভারতীয় সভ্যতার প্রতি তারা প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন এই নেতা।

কংগ্রেসেই কাটিয়েছেন দীর্ঘদিন

কংগ্রেসেই কাটিয়েছেন দীর্ঘদিন

অসম বিধানসভা নির্বাচনের আগে হিমন্ত বিশ্বশর্মা ছিলেন কংগ্রেসে। দীর্ঘদিন সেই দলেই কাটিয়েছেন। উত্তরপূর্বে বিজেপিকে তিনিই রাস্তা তৈরি করে দিয়েছেন। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সমালোচনা করে তিনি বলেন, শশী থারুর, কমল নাথ, সিপি যোশীর মতো নেতাকে প্রাধান্য দিচ্ছেন রাহুল। এঁরাই সাম্প্রদায়িক রাজনীতি করছেন।

২৮ নভেম্বর মিজোরামে নির্বাচন। আর ভোটগণনা ১১ ডিসেম্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+