মোদীকে তোপ দেগে এই হুঁশিয়ারি পাক মদতপুষ্ট জঙ্গির
আবারও কাশ্মীর ইস্য়ুতে উস্কানিমূলক বক্তব্য পেশ করে একটি অডিও প্রকাশ করল পাক মদতপুষ্ট জঙ্গি জাকির মুসা।
আবারও কাশ্মীর ইস্য়ুতে উস্কানিমূলক বক্তব্য পেশ করে একটি অডিও প্রকাশ করল পাক মদতপুষ্ট জঙ্গি জাকির মুসা। ইউটিউব চ্যানেলের ভিডিওতে জাকির জানিয়েছে, এবার ভারতকে প্রধানমন্ত্রী মোদীর হাত থেকে স্বাধীন করতে চায় সে। উল্লেখ্য , ভিডিওতে সে ভারতের প্রধানমন্ত্রী কে 'গরু পুজারী" বলে আখ্যা দিয়েছে।

প্রাক্তন হিজবুল মুজাহিদ্দিন জঙ্গি জাকির মুসা বর্তমানে অল কায়দার কাশ্মীর সেল-এর প্রধান। কাশ্মীরে রোহিঙ্গা মুসলিমদের ঢুকতে দেওয়ার বিরোধিতা করে সে সরকারকে হুঁশিয়ারিও দিয়েছে। পাশপাশি পাকিস্তানি সেনা কাশ্মীরের জেহাদ আন্দোলনকে সাহায্য করছে না বলেও অভিযোগ করে মুসা।
এর আগে কাশ্মীরে আলদায়কাদার কাশ্মীরী সংগঠন আনসার -গাজাওয়াত-উল হিন্দ- এর তরফে একটি পোস্টার লাগানো হয়। যেখানে হুঁশিয়ারি মূবলক সুরে বার্তা দেওয়া হয় " শিগিগির, আল্লাহর ইচ্ছায় হবে"। পুলিশের মতে এটি ছিল জম্মুও কাশ্মীরের প্রতি খুল্লাম খুল্লা হুমকি।
জাকির মুসা নিজের সাম্প্রতিক প্রকাশিত ভিডিও-তে দাবি করেছে, নরেন্দ্র মোদীর কোনও চেষ্টা বা কূটনীতিই তাদের আটকাতে পারবে না। 'হিন্দ' এর মাটিতে ইসলামের পতাকা ওড়াবার কথাও বলে মুসা। তারপর বেশ হিন্দুত্ববাদী নেতাদের উদ্দেশে বেশ কিছু নক্কারজনক উস্কানিমূলক বক্তব্য রেখেছে জাকির মুসা। পাশপাশি কাশ্মীরের আন্দোলনকে ইসলামিক জেহাদের উজ্জ্বল নিদর্শন বলে ব্যাখ্যা করেছে মুসা।












Click it and Unblock the Notifications