৫৬ বছরে বাবা হলেন আফগান রাষ্ট্রপতি, সন্তানের জন্ম ভারতে

এ দেশে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত শায়দা মহম্মদ আবদালি বলেছেন, মা এবং সন্তান দু'জনেই ভালো আছে। গুরগাঁওয়ের ফর্টিস মেমোরিয়াল রিসার্চ ইন্সটিটিউটে গত বুধবার এসেছিলেন রাষ্ট্রপতি। অন্তত ২০ মিনিট একান্তে স্ত্রীয়ের সঙ্গে সময় কাটান তিনি। তার পর উড়ে যান কলম্বোর উদ্দেশে। সেখানে জরুরি বৈঠকে মিলিত হবেন হামিদ কারজাই।
তিনি আরও বলেন, "রাষ্ট্রপতির আরও দুই সন্তান রয়েছে। তাদের জন্ম আফগানিস্তানেই। কিন্তু তৃতীয় সন্তান গর্ভে থাকার সময়ই ওঁর স্ত্রীর কিছু শারীরিক জটিলতা দেখা দিয়েছিল। তাই আফগানিস্তানে ডাক্তাররা পরামর্শ দেন, ভারতে গিয়ে চিকিৎসা করাতে। কারণ অত্যাধুনিক স্বাস্থ্য পরিষেবা আশপাশে ভারত ছাড়া কোনও দেশে নেই। আমরা খুবই কৃতজ্ঞ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। ডাক্তার, কর্মীরা অসাধারণ পরিষেবা দিয়েছেন। ভারত সরকারের কাছেও আমরা কৃতজ্ঞ। হাসপাতালে ভর্তি থেকে শুরু করে সব কিছু তদারকি করা, এ সব দায়িত্ব নিয়ে করেছে ভারত সরকার।"
শুক্রবার রাত বা শনিবার সকালেই ছেড়ে দেওয়া হবে হামিদ কারজাইয়ের স্ত্রীকে। শিশুসন্তানকে নিয়ে তিনি আফগানিস্তানে ফিরে যাবেন। প্রসঙ্গত, হামিদ কারজাইয়ের পড়াশুনো ভারতেই। সেই সূত্রে দিল্লি, গুরগাঁও তাঁর পরিচিত জায়গা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications