দ্বিতীয় পর্যায়ের করোনা সংক্রমণের মুখে ভারতের বিস্তৃর্ণ এলাকা? শঙ্কার কথা শোনাচ্ছেন বিশেষজ্ঞরা
দ্বিতীয় পর্যায়ের করোনা সংক্রমণের মুখে ভারতের বিস্তৃর্ণ এলাকা? শঙ্কার কথা শোনাচ্ছেন বিশেষজ্ঞরা
করোনা সংক্রমণের নিরিখে ইতিমধ্যেই ব্রাজিলকে টপকে দ্বিতীয় স্থান দখল করেছে ভারত। দৈনিক সংক্রমণের নিরিখেও প্রায় একটানা দেড় মাস বিশ্বের মধ্যে শীর্ষস্থানে রয়েছে আমাদের দেশ। অমতাবস্থায় দেশের বিস্তৃর্ণ অংশে দ্বিতীয় পর্যায়ের করোনা সংক্রমণ শুরু হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

৫০ লক্ষের গণ্ডি পার করেছে ভারত
ইতিমধ্যেই করোনা আক্রান্তের নিরিখে ৫০ লক্ষের গণ্ডি পার করেছে ভারত। সংক্রমণের নিরিখে শীর্ষ স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ১১ লক্ষ পার করতে চলেছে। পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, তামিলনাডুর একটা বড় অংশেও নতুন করে মাথাচাড়া দিচ্ছে সংক্রমণ। আর এখানেই সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা।

আতঙ্কের কথা শোনান ডাঃ রণদীপ গুলেরিয়া
বর্তমানে এই প্রসঙ্গে যথেষ্ট আতঙ্কের কথা শোনাতে দেখা যায় কোভিড মোকাবিলায় জাতীয় টাস্ক ফোর্সের সদস্য তথা দিল্লির এইমসের পরিচালক ডাঃ রণদীপ গুলেরিয়াকে। তাঁর মতে " করোনাবিধি মানতে মানতে অনেক জায়গাতেই মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। দিল্লিতেও এখন প্রচুর মানুষকে মাস্ক ছড়াই ঘোরাঘুরি করতে দেখা যায়। একাধিক জায়গায় যথেষ্ট ভীড় বা জমায়েতও দেখা যাচ্ছে। যার ফলে ফের নতুন করে মাথাচাড়া দিচ্ছে করোনা সংক্রমণ।"

আদপেও কি করোনার পর্যায়ক্রমিক সংক্রমণের সঠিক দিশা পাওয়া সম্ভব ?
এদিকে করোনার পর্যায়ক্রমিক সংক্রমণ নিয়ে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও রূপরেখা কারও হাতেই নেই। তবে পরিসংখ্যানের পারাপতন ও ওঠানামা লক্ষ্য করেই তা যাচাই করছেন বিশেষজ্ঞরা। জুনেই এই প্রসঙ্গে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্যতম প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথনকে।

কি বলছেন হু-র বিশেষজ্ঞরা ?
হু-র ওই বিজ্ঞানীর মতে, "প্রথম বা দ্বিতীয় পর্যায়ের সংক্রমণের বিষয়ে আমাদের বিশেষ কোনও রূপরেখা নেই। তবে ভাইরাসটি যতক্ষণ আমাদের মধ্যে রয়েছে ততক্ষণই তীব্র ঝুঁকির মধ্যে থাকতে হবে আমাদের। আমরা আপাতভাবে বলতেই পারিনা এটা করোনার প্রথম না দ্বিতীয় পর্যায়। কারণ অনেক দেশেই সংক্রমণের তলানিতে ঠেকতে না ঠেকতেই ফের বড় আকারের সংক্রমণ শুরু হয়ে যায়।" বর্তমানে ফ্রান্স সহ অনেক ইউরোপীয়ান দেশেই এই হার লক্ষ্য করা যাচ্ছে।












Click it and Unblock the Notifications