Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কেন বন্দে ভারতের শেষে থাকে না ‘X’ চিহ্ন? অন্য ট্রেনের থেকে কোথায় আলাদা? অবাক করবে আসল তথ্য

Vande Bharat Train: গোটা দেশে ঝড় তুলেছে বন্দে ভারত এক্সপ্রেস! গতি এবং ফিচার বিশেষ ভাবে নজর কেড়েছে যাত্রীদের। অন্যান্য ট্রেনের তুলনায় ভারতে তৈরি নয়া এই ট্রেন অনেক ক্ষেত্রেই আলাদা। বিশেষ করে ভারতীয় রেলের (Indian Rail) প্রত্যেক ট্রেনের একেবারে পিছনের বগিতে 'X' চিহ্ন দেখেছেন। এই চিহ্নটি রেলওয়ের নিরাপত্তা ও পরিচালনা ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ।

কিন্তু কখনও লক্ষ্য করেছেন বন্দে ভারতের (Vande Bharat Train) মতো আধুনিক এবং প্রযুক্তি নির্ভর ট্রেনের পিছনে কেন 'X' চিহ্নটা থাকে না। এর পিছনে এক অন্য কারণ! জানেন তা কী? যা একেবারে চমকে দেবে কিন্তু। রইল সেই কারণ।

Vande bharat

  • Vande Bharat Train: 'X' এর মানে কি?

প্রত্যেক সাধারণ ট্রেনের একেবারে শেষ বগিতে 'X' একটা চিহ্ন থাকে। এতে স্টেশন স্টাফ এবং রেল আধিকারিকরা দেখে বুঝতে পারেন যে সম্পূর্ণ ট্রেন বেরিয়ে গিয়েছে। যদি এই চিহ্ন না দেখা যায় তাহলে রেল আধিকারিকরা ভেবে নেন যে রেলের কোনও বগি রাস্তায় থেকে গিয়েছে। আর সঙ্গে সঙ্গে সুরক্ষা প্রোটকল মেনে অ্যালার্ট জারি করা হয়। সাধারণ ভাবে শেষ বগিতে থাকা 'X' চিহ্নটি হলুদ কিংবা সাদা রঙে আঁকা থাকে। যা সহজেই সবার নজর পড়ে যায়।

  • Vande Bharat Train: বন্দে ভারতে 'X' চিহ্ন কেন থাকে না?

বন্দে ভারত এক্সপ্রেস একেবারেই আধুনিক সেমি হাই স্পিড একটি ট্রেন (Vande Bharat Train)। একেবারেই নতুন ভাবে ট্রেনটিকে ডিজাইন করা হয়েছে। আর সেই ডিজাইন এবং স্ট্রাইচারের কারণে এই 'X' চিহ্নের প্রয়োজন পড়ে না। বন্দে ভারত এক্সপ্রেস একেবারেই সম্পূর্ণ সংযুক্ত একটি ট্রেন। এমন ভাবে বগিগুলিকে আটকানো হয়েছে অর্থাৎ ডিজাইন করা হয়েছে যাতে কোনও অবস্থাতেই আলাদা হওয়ার সম্ভব নয়।

শুধু তাই নয়, বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Train) দু'দিকেই ইঞ্জিন আছে। অর্থাৎ দুদিনেই চলতে পারে। আলাদা ভাবে ইঞ্জিন যুক্ত করার প্রয়োজন পড়ে না। এখানেই শেষ নয়, সুরক্ষা ক্ষেত্রে বন্দে ভারতে বিশেষ নজর দেওয়া হয়েছে। আধুনিক কবচ সিস্টেম যেমন আছে। আছে সেন্সর থেকে প্রত্যেক কোচে সিসিটিভি মনিটারিং। গোটা ট্রেনকে নজরে রাখা সিম্ভব। ফলে আলাদা ভাবে 'X চিহ্ন লাগানোর প্রয়োজন নেই বলেই মনে করা হয়।

শুধু বন্দে ভারতেই নয়, বন্দে ভারত স্লিপার কিংবা অমৃত ভারতেও নেই এই চিহ্ন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+