কেন দাহ না করে সমাধিস্থ করা হল জয়ললিতাকে?
সাধারণত হিন্দু পরিবারে মারা গেলে দাহ করাই রীতি। তবে জয়ার ক্ষেত্রে তা মানা হয়নি। দাহ করার বদলে তাঁকে সমাধিস্থ করা হয়। তা দেখেই অনেকে ভ্রু কুঁচকেছেন। কারণ জয়ললিতা তামিল আইয়েঙ্গার ব্রাহ্মণ।
চেন্নাই, ৭ ডিসেম্বর : সোমবার মধ্যরাতের কিছু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে থাকা এআইএডিএমকে নেত্রী জে জয়ললিতা। এরপরে মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে সমাধিস্থ করা হয় চেন্নাইয়ের মেরিনার সমুদ্র সৈকতের পাশেই।
জয়ললিতা সম্পর্কে এই তথ্যগুলি সিংহভাগ মানুষ জানেন না
জে জয়ললিতার জীবনী একনজরে
সাধারণত হিন্দু পরিবারে মারা গেলে দাহ করাই রীতি। তবে জয়ার ক্ষেত্রে তা মানা হয়নি। দাহ করার বদলে তাঁকে সমাধিস্থ করা হয়। তা দেখেই অনেকে ভ্রু কুঁচকেছেন। কারণ জয়ললিতা তামিল আইয়েঙ্গার ব্রাহ্মণ। তাঁর ক্ষেত্রে নিয়ম কড়া হবে সেটাই স্বাভাবিক। আর তামিল ব্রাহ্মণ পরিবারে নিয়মের কড়াকড়ি মানা হয়।

তবে সেসব না মেনে জয়াকে সমাধিস্থ করা হয়েছে তাঁর রাজনৈতিক গুরু তথা মেন্টর প্রাক্তন তামিলনাড়ু মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকে নেতা এমজি রামচন্দ্রণের সমাধির পাশেই।
জয়ললিতার 'জয়া' থেকে 'আম্মা' হয়ে ওঠার কাহিনি
জয়ার প্রয়াণে বিভিন্ন দলের রাজনেতারা কে কী বললেন, জেনে নিন একনজরে
এক্ষেত্রে দুটি সম্ভাবনার কথা উঠে এসেছে, কেন জয়াকে সমাধিস্থ করা হল সেই বিষয়ে। এআইএডিএমকে তাদের দলের নেতা আন্নাদুরাই অথবা এমজিআরের ক্ষেত্রে যা করেছে, সেভাবেই জয়ার স্মৃতিসৌধ তৈরি করবে বলেই তাঁকে সমাধিস্থ করেছে। এক্ষেত্রে পরিবার নয় দলই সিদ্ধান্ত নিয়েছে নেত্রীর জন্য কী করা হবে।
এর পাশাপাশি আর একটি বিষয় উঠে এসেছে। তা হল, ব্যক্তিগত সূত্রে জানা গিয়েছে, জয়া সবসময় বলতেন তিনি প্রয়াত হলে যেন তাঁর মেন্টর এমজিআরের পাশেই তাঁকে সমাধিস্থ করা হয়। সেইকথা মানতে গিয়েই সম্ভবত হিন্দু রীতি ভেঙে সমাধিস্থ করা হয়েছে আম্মাকে।












Click it and Unblock the Notifications