Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

১ ফেব্রুয়ারিতেই কেন হয় কেন্দ্রীয় বাজেট? এর পেছনে রয়েছে বড় কারণ, জানলে অবাক হবেন আপনিও

কেন্দ্রীয় বাজেট মানেই হল দেশের অর্থনীতি নিয়ে বড় ঘোষণা। সরকার আগামী এক বছরে কীভাবে আয় করবে, কোথায় খরচ করবে, সেই সমস্ত কিছুর রূপরেখা থাকে এই বাজেটে। বর্তমানে প্রতি বছর ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করা হয়। তবে এই দিনটা সব সময় এরকম ছিল না। অর্থাৎ, এক সময় বাজেট পেশ হতো ফেব্রুয়ারির শেষ দিকে।

২০১৬ সাল পর্যন্ত ব্রিটিশ আমলের সেই রীতিই মেনে চলত ভারত। কিন্তু সমস্যা ছিল একটাই, দেশের আর্থিক বছর শুরু হয় ১ এপ্রিল থেকে। সেই কারণে বাজেট পেশ হওয়ার পর থেকে নতুন করনীতি অথবা সরকারি সিদ্ধান্ত কার্যকর করতে খুব কম সময় পাওয়া যেত।

বাজেট সংসদে পাশ হতে হতে অনেক সময়েই নতুন আর্থিক বছর শুরু হয়ে যেত। ফলে একাধিক সরকারি প্রকল্প এবং নীতি ঠিক সময়ে চালু করা সম্ভব হতো না। কাজ দেরিতে শুরু হতো, যার ফলে প্রশাসন এবং ব্যবসা দু'দিকেই প্রভাব ফেলত।

এই সমস্যার সমাধান করার জন্যেই ২০১৭ সালে বড় সিদ্ধান্ত নেয় কেন্দ্র। তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি প্রথমবারের জন্য ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করেন। উদ্দেশ্য ছিল, নতুন আর্থিক বছর শুরুর আগে সরকার, বিভিন্ন দফতর, ব্যবসায়ী এবং করদাতাদের হাতে পর্যাপ্ত সময় তুলে দেওয়া।

শুধু তারিখই নয়, এক সময় এই বাজেট পেশের সময়ও বদলানো হয়েছিল। ঔপনিবেশিক আমল থেকে দীর্ঘদিন ধরে বিকেল ৫টায় বাজেট পেশ হতো। ১৯৯৯ সালে তৎকালীন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা সেই নিয়ম ভঙ্গ করে সকাল ১১টায় বাজেট পেশ করার সিদ্ধান্ত নেন। এতে সংবাদমাধ্যমের প্রচার এবং সাধারণ মানুষের অংশগ্রহণ অনেকটাই বেড়ে গিয়েছিল।

যদিও বাজেটের তারিখ বদল নিয়ে অনেক বিতর্কও হয়েছিল। সরকারের সিদ্ধান্ত ঘোষণার পর থেকে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের হয়। আবেদনকারীদের দাবি ছিল যে, রাজ্য নির্বাচনের আগে আগাম বাজেট পেশ করে ভোটারদের প্রভাবিত করার জন্য সুযোগ পেতে পারে কেন্দ্র।

তবে, শীর্ষ আদালত সেই আবেদন খারিজ করে দেয়। আদালতের পর্যবেক্ষণ ছিল যে, কেন্দ্রীয় বাজেট গোটা দেশের বিষয়, কোনও একটি রাজ্যের নির্বাচন তার পথে কোনওভাবেই বাধা হতে পারে না।

সব মিলিয়ে প্রশাসনিক সুবিধা এবং সময়মতো সিদ্ধান্ত কার্যকর করার জন্যেই ১ ফেব্রুয়ারির বাজেট এখন স্থায়ী রীতি হয়ে উঠেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+