Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারতে নির্দিষ্ট জনগোষ্ঠীর ওপর হামলার ছক আল কায়েদা-আইএস জঙ্গিদের

ইন্টেলিজেন্স আগেই রিপোর্ট দিয়েছে ভারতে বিভিন্ন প্রান্ত দিয়ে বড় শহরগুলিতে জঙ্গি হামলার ছক কষছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলি। কিছুদিন আগেই খবর আসে, কাশ্মীর সীমান্তে কড়াকড়ি থাকায় গুজরাত এবং এদিকে মুম্বইয়ের জলসীমা দিয়ে ফের একবার ভারতে হামলার চেষ্টা করা হতে পারে। তারপরে খবর আসে অযোধ্যায় বাবরি মসজিদ-রাম জন্মভূমি মামলার রায়দানের আগে অযোধ্যায় নাশকতা ছড়ানোর চেষ্টা করছে জঙ্গিরা। এবার নতুন খবর সামনে এসেছে, তা হল, আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলি ভারতে বসবাসকারী বিদেশিদের ওপর আক্রমণের ছক কষছে।

ইহুদীদের ওপর নাশকতার ছক

ইহুদীদের ওপর নাশকতার ছক

বলা হচ্ছে ভারতে বসবাসকারী ইজরায়েলি ইহুদীদের উপর জঙ্গি হামলার ছক কষছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদা ও আইএসআইএস। অনলাইন বার্তার রহস্য উদ্ধার করে ইন্টেলিজেন্স জানতে পেরেছে, ইতিমধ্যেই ভারতে কাজ করা আল-কায়েদা ও আইএসের জঙ্গিদের এ দেশে বসবাসকারী ইহুদিদের উপরে হামলা চালাতে নির্দেশ দেওয়া হয়েছে।

কেরলে হামলার ছক

কেরলে হামলার ছক

কেরলে এই জঙ্গি গোষ্ঠীর সদস্যরা ইতিমধ্যে কোচিতে বসবাসকারী ইহুদীদের ওপর নাকি রেকি করে গিয়েছে। কেরলে ইহুদীদের বিভিন্ন ধর্মস্থান ও ইহুদি জনগোষ্ঠীর সমাগম হয় এমন জায়গায় হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইন্টেলিজেন্স রিপোর্টে।

সতর্কতা জারি

সতর্কতা জারি

কেরলে ইহুদি জনগোষ্ঠীর অনেক মানুষ বসবাস করেন। ইন্টেলিজেন্স থেকে এই রিপোর্ট সামনে আসার পরই রাজ্য সরকারকে সতর্ক করে দেওয়া হয়েছে। এবং সেই জায়গাগুলির নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই ইন্টেলিজেন্স রিপোর্ট দিয়েছিল ভারতে ইহুদিদের ওপর আইএসআইএস ও আল-কায়েদা হামলা চালাতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+