প্যান্ডোরা পেপার্স নিয়ে উত্তাল গোটা বিশ্ব, কোন কোন ভারতীয়র বিরুদ্ধে কী কী অভিযোগ উঠছে?
প্যান্ডোরা পেপার্স নিয়ে উত্তাল গোটা বিশ্ব, কোন কোন ভারতীয়র বিরুদ্ধে কী কী অভিযোগ উঠছে?
প্যান্ডোরা পেপার্স কেলেঙ্কারী নিযে রবিবার থেকেই ফের উত্তাল আন্তর্জাতিক মহল। এদিকে এই ঘটনায় ইতিমধ্যেই নাম জড়িয়েছে একধিক বিখ্যাত ভারতীয় গণমাণ্য ব্যক্তির।এদিকে এই তালিকায় সচিন তেন্ডুলকারের পাশাপাশি নাম উঠে গিয়েছে ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানিরও। তালিকায় রয়েছেন ৩০০-র বেশি বিখ্যাত ভারতীয়। এমনটাই জানাচ্ছে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (ICIJ)।

প্যান্ডোরা পেপার্স নিয়ে উত্তাল গোটা বিশ্ব
বছর পাঁচেক আগে পানামা পেপার্স নিয়েও উত্তাল হয়েছিল গোটা দেশ। অবৈধ লেনদেনের অভিযোগে সেখানেও নাম জড়িয়েছিল একাধিক ভারতীয়ের। এবার বিশ্ব নেতা, রাজনীতিবিদ ও ধনকুবদের গোপন সম্পদ এবং লেনদেনের নথি নিয়ে তদন্তমূলক অনুসন্ধান চালিয়েছিল সাংবাদিকদের সংগঠন 'ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস' (আইসিআইজে)। আর সেখানেই কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে পড়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বিশ্বের নানা দেশের ৬০০-র বেশি সাংবাদিক এই বিরাট অভিযানে অংশ নিয়েছিলেন বলে জানা যাচ্ছে।

১ কোটি ১৯ লক্ষ নথি প্রকাশ্যে এনেছে আইসিআইজে
বিশ্বের মোট ১৪টি আন্তর্জাতিক আর্থিক সংস্থার থেকে এক কোটি ১৯ লক্ষ নথি প্রকাশ্যে এনেছে আইসিআইজে। ফলস্বরূপ ফিনসেন ফাইলস, প্যারাডাইস পেপারস, পানামা পেপারস, লাক্সলিক্সের পর এ বার 'প্যান্ডোরা পেপার্স' নিয়েই উত্তাল বিশ্ব রাজনীতি। ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, পানামা, বেলিজ, সাইপ্রাস, সংযুক্ত আরব আমিরশাহী, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে মতো দেশে প্রভাবশালীরা যে অর্থ বা সম্পদের লেনদেন গোপনে করেছেন তাই সামনে এনে দিয়েছে আইসিআইজে।

তালিকায় আর কার কার নাম রয়েছে ?
এদিকে বর্তমানে বড়সড় অর্থ তছরুপের মামলা চলছে নীরব মোদীর বিরুদ্ধে। এমতাবস্থায় প্যান্ডোরা পেপার্সের তথ্য বলছে, নীরব মোদী তো বটেই তার বোনেরও বিপুল পরিমাণ অফশোর অ্যাসেট বা বিদেশে অবৈধ বিনিয়োগ আছে। দেশ ছেড়ে পালানোর একমাস আগে বিদেশে একটি ট্রাস্ট তৈরি করে অর্থ জমানোর ব্যবস্থা করেছিলেন নীরব মোদী। এই তালিকাতেই নাম জড়িয়েছে ভারতের নাম করা নির্মাতা সংস্থা সংস্থা বিওকনেরও।

কার বিরুদ্ধে কী অভিযোগ ?
বিওকনের প্রধানের দায়িত্বে রয়েছেন কিরণ মজুমদার শ। অভিযোগ, কিরণের স্বামীও বিদেশে ট্রাস্ট তৈরি করে কর ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিলেন। এবার তা সামনে এসে গিয়েছে প্যান্ডোরা পেপার্সের হাত ধরে। অন্যদিকে অনিল আম্বানী আবার ১৮টি অ্যাসেটের মাধ্যমে অবৈধভাবে বিদেশে অর্থ জমিয়ে রেখেছেন বলে অভিযোগ। অন্যদিকে সচিনের বিরুদ্ধে অভিযোগ, ব্রিটিশ ভার্জিনিয়া দ্বীপে তিনি বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছিলেন তিনি। যা আইন মোতাবেক পুরোপুরি ভাবে বেআইনি।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর












Click it and Unblock the Notifications