INDIA Alliance Meeting: শরদ পাওয়ার না খাড়গে কে হবেন INDIA জোটের আহ্বায়ক? মুম্বইয়ের বৈঠক নিয়ে চড়ছে পারদ
মুম্বইয়ে বসতে চলেছে ইন্ডিয়া জোটের মেগা ইভেন্ট। তাই নিয়ে তপ্ত রাজনৈতিক মহল। ৩১ তারিখ থেকে শুরু হবে বৈঠক। শেষ হবে ১ সেপ্টেম্বর। ২০২৪-র লোকসভা ভোটকে সামনে রেখেই যে এই বৈঠক তাতে কোনও সন্দেহ নেই।
বুধবার বিকেল থেকেই অবিজেপি রাজনৈতিক দলের নেতা নেত্রীরা পৌঁছতে শুরু করবেন মুম্বইয়ে। আজ রয়েছে নৈশভোজের আয়োজন। মুম্বইয়ে আজই পৌঁছে যাবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একাধিক অবিজেপি দলের নেতা-নেত্রীরা আজ থেকেই পৌঁছতে শুরু করবেন মুম্বইয়ে। এই নিয়ে তৃতীয়বার মেগা বৈঠকে বসতে চলেছে।

২ দিনের এই মেগা বৈঠকে একাধিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। INDIA জোটের রাশ যে কংগ্রেসের হাতেই থাকবে তার ইঙ্গিত মিলতে শুরু করেছে। কর্নাটকে কংগ্রেসের জয়ের পর নিজেদের আবার শক্তি প্রমাণ করতে শুরু করেছে কংগ্রেস। সামনেই কংগ্রেস শাসিত দুই রাজ্যে ভোট রয়েছে। সেকারণে আরও বেশি করে ময়দানে নেমেছে কংগ্রেস। মনে করা হচ্ছে মুম্বইয়ে মহাজোটের বৈঠকে মল্লিকার্জুন খাড়গেকেই আহ্বায়ক হিসেবে নির্বাচন করা হবে।
তারজন্য নাকি মল্লিকার্জুন খাড়গের নামই প্রস্তাব করবেন দলের নেতারা। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও উপস্থিত থাকবেন এই বৈঠকে। এই বৈঠকেই ইন্ডিয়া জোটের লোগো প্রকাশ করা হবে। সেই লোগো নিয়েই মোদী সরকারের বিরুদ্ধে ২০২৪-র লোকসভা ভোটের ময়দানে নামবে বিরোধী জোট। আগের বারের মতো এবার আর কোনএও দিকে খুঁত রাখতে চাইছে না বিরোধীরা।
৩০ অগাস্ট বিকেল সাড়ে চারটে থেকে শুরু হচ্ছে মুম্বইয়ে ইন্ডিয়া জোটের মেগা ইভেন্ট। ৩০ তারিখ তেমন কিছু হবে না। কেবল নৈশভোজের আসর বসবে। ৩১ তারিখ সন্ধে সাড়ে ছটা থেকে শুরু হবে বৈঠক। ৩১ তারিখ রাত ৮টা উদ্ধব ঠাকরের আমন্ত্রণে থাকছে বিশেষ নৈশ ভোজের আসর। ১ সেপ্টেম্বর সকাল ১০টা ১৫ মিনিটে হবে বিরোধী জোটের ফটো সেশন। তারপরে লোগো প্রকাশ করা হবে। তার আগে সাড়ে ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলবে বিশেষ বৈঠক।
১ সেপ্টেম্বর আবার দুপুর ২টোর সময় রয়েছে বিশেষ মধ্যাহ্ন ভোজনের আসর। আর বিকেল সাড়ে ৩টেয় হবে সাংবাদিক বৈঠক। সেই বৈঠকেই সব কিছু জানানো হবে। এদিকে এই বৈঠকের আগেই মহাজোটে জটিলতা তৈরি হয়েছে। এনসিপি ছেডে বিজেপিতে যোগ দিয়েছেন অজিত পাওয়ার। তবে ইন্ডিয়া জোটের আহ্বায়ক কে হবে তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।
প্রথমে মনে করা হচ্ছিল এবার নীতীশ কুমারকে হয়তো মহাজোটের আহ্বায়ক পদে বসানো হবে। কিন্তু নীতিশ কুমার সেই জল্পনা উড়িয়ে দিয়ে বলেছিলেন, এরকম কোনও কথা তিনি শোনেনি। এবং তাঁর আহ্বায়ক পদে বসার কোনও ইচ্ছেও নেই। লোকসভা ভোটে বিজেপিকে কীভাবে হারানো যায় সেই লক্ষ্যেই তিনি স্থির থাকতে চান।












Click it and Unblock the Notifications