লোকসভা ভোটে মহাজোটের মুখ কে? সিদ্ধান্ত নিতে পাটনাতেও বসছে হাইভোল্টেজ বৈঠক
কলকাতায় নীতীশ কুমারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছিলেন। সেই বৈঠকেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দিয়েছিলেন পাটনায় অবিজেপি দলগুলিকে নিয়ে বৈঠকের কথা। মঙ্গলবার সঞ্জয় রউত সেই কথাই জানালেন।
শিবসেনা উদ্ধব ঠাকরে ভাগের নেতা সঞ্জয় রাউত জানিয়েছেন আগামী ১২ জুন পাটনায় বসছে হাইভোল্টেজ বৈঠক। বিরোধী দলের বৈঠকেই ঠিক হবে লোকসভা নির্বাচনে মহাজোটের প্রার্থী কে হবেন। আগামী ১২ জুন সব অবিজেপি রাজনৈতিক দলগুলিেক পাটনায় বৈঠকে ডেকেছেন নীতীশ কুমার।

সঞ্জয় রাউত জানিয়েছেন সেদিনের বৈঠকে উপস্থিত থাকবেন উদ্ধব ঠাকরে এবং এনসিপি সুিপ্রমো শরদ পাওয়ার। পি িচদাম্বরমের মন্তব্যকে সমর্থন জানিয়ে সঞ্জয় রাউত বলেছেন, সেই বৈঠকেই ২০২৪-র লোকসভা ভোটে বিরোধী ঐক্যের মুখ কে হবে সেটা ঠিক করা হবে। আগেই পি চিদাম্বরম সেই ইঙ্গিত দিয়েছিলেন।
তিনি জানিয়েছেন, ২০২৪-র লোকসভা ভোটে যদি বিরোধীরা একজোট হয়ে লড়াইয়ের সিদ্ধান্ত নেয় তাহলে ৪৫০টি আসনে কে হবেন তাঁদের মুখ সেটা ঠিক করা খুবইণ জরুরি। সেটা মুখোমুখি বসে ঠিক করাই উচিত বলে মন্তব্য করেছিলেন তিনি। সেকারণেই ১২ জুন হাইভোল্টেজ বৈঠকে সেই নিয়ে সিদ্ধান্ত হবে বলে বার্তা দিয়েিছলেন পি চিদাম্বরম।

বিহারে নীতীশ কুমারের ডাকে সেই মহাজোটের বৈঠকে ২৪টি অবিজেপি দল যোগ দিচ্ছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই জেডিইউ এই নিয়ে ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে ফেলেছে। বাকি সাত অবিজেপি দলের সঙ্গে আলোচনা সেরে নিতেই এই বৈঠক ডাকা হয়েছে।
কারণ হাতে আর বেশি সময় নেই। মোদী সরকারের ৯ বছর পূর্তির দিন থেকেই তোরজোর শুরু করে দিয়েছে বিেজপি। মোদী সরকারের একাধিক কাজের নজির প্রচার করতে শুরু করে দিয়েছে তারা। কাজেই তাদের মোকাবিলা করতে হলে আগে মহাজোটের প্রার্থী নির্ধারণ করা জরুরি। কাকে সামনে রেখে বিরোধী জোট মোদীর বিরুদ্ধে লড়াইয়ে নামবে সেটা ঠিক করা অত্যন্ত জরুরি।

সেকারণেই পাটনায় বৈঠক ডেকেছেন নীতীশ কুমার। প্রথমে কংগ্রেসকে বাদ দিয়েই মহাজোটের নেতৃত্ব তৈরি করার কথা বলেছিলেন তৃমমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কর্নাটকে কংগ্রেসের জয়ের পর তিনি অবস্থান বদল করেন। কর্নাটকে কংগ্রেসের বিপুল জয় গেরুয়া শিবিরের একটা বড় ধাক্কা তাতে কোনও সন্দেহ নেই।
তবে যে তিনটি বড় রাজ্য রয়েছে সেগুলিতে বিজেপি সরকার গড়েছে। মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ িবজেপির দখলে। ওদিকে উত্তর পূর্বের সব রাজ্যই বিজেপির দখলে। এদিকে অবিজেপি দলগুলি যেকটি রাজ্যের ক্ষমতায় রয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গ, বিহার, রাজস্থান, তামিলনাড়ু, তেলঙ্গানা রয়েছে। বিজেডি আর ওয়াইএসআর কংগ্রেস কিন্তু বিজেপির সঙ্গেই রয়েছে। তারা বিরোধী ঐক্যে সামিল হতে চায়নি।
এদিকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছেন যে যেখানে শক্তিশালী সে যেন সেখানে বিজেপির মোকাবিলা করে। তাহলে বিজেপিকে পরাস্ত করা অনেকটা সহজ হয়ে যাবে। এক্ষেত্রে অন্য বিরোধী দলগুলি কি মত দেবে সেটাই দেখার। নাকি লোকসবার ৪৫০টি আসনে একটি মুখকে সামনে রেখেই লড়বে বিরোধীরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications