Hathras Stampede: পুলিশের চাকরি ছাড়তেই ভগবানের সঙ্গে সাক্ষাৎ! এই 'ভোলে বাবা'র প্রসাদি জলেই নাকি 'সর্বসুখ'
Hathras Stampede: সাকার বিশ্ব হরি ভোলে বাবার 'সৎসঙ্গে' (ধর্মীয় অনুষ্ঠান) পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু শতাধিকেরও বেশি মানুষের। হাথরসের সিকন্দরারউয়ের ফুলরাই এলাকার রতিভানপুরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আর সেই অনুষ্ঠানে যোগ দিয়ে কয়েকশ মানুষ আসেন। বেশির ভাগই মহিলা বলে জানা গিয়েছে। কিন্তু যে 'ভোলে বাবা'র স্থানে এত বড় দুর্ঘটনা জানেন কে সেই ব্যক্তি (Who is 'Bhole Baba') ? কীভাবেই হয়ে উঠলেন স্বঘোষিত ধর্মীয় গুরু (Hathras Stampede)।

নারায়ণ সাকার ওরফে 'ভোলে বাবা'। অনেকেই তাঁকে নারায়ণ শঙ্কর হরি (Bhole Baba Sakar Vishwa Hari) বলে ডাকেন। আবার কেউ 'ভোলে বাবা' বলেও ডাকেন। দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে উত্তরপ্রদেশ পুলিশে কর্মরত ছিলেন ওই ব্যক্তি। এমনকি গোয়েন্দা বিভাগেও কাজ করেছেন। আর সেই চাকরি ছেড়ে হয়ে উঠলেন ধর্মগুরু। নিজেকে এখন তিনি 'ঈশ্বরের প্রহরী' বলেন।
কয়েক হাজার ভক্ত রয়েছে তাঁর। সবসময় সাদা জামা কাপড় পড়তে ভালোবাসেন। একটা সময় কাসগঞ্জ জেলার পাটিয়ালার ছোট বাড়িতে সৎসঙ্গ শুরু করেছিলেন। খুব অল্প দিনেই মানুষের বিশ্বাস অর্জন করে ফেলেন। অনেকেই মনে করেন তিনি ভগবানের অবতার। পশ্চিম উত্তরপ্রদেশে এবং রাজস্থান ও মধ্যপ্রদেশের একাধিক জেলায় বড় প্রভাব রয়েছে এই 'ভোলে বাবা'র।
'নারায়ণ শঙ্কর হরি'র এক ভক্ত জানান, তাঁদের বাবার কোনও গুরু ছিল না। চাকরি থেকে ভিআরএসের পরেই 'পরমআত্মা'র সঙ্গে তাঁর নাকি সাক্ষাৎ হয়। আধ্যাত্মিক যোগ তৈরি হয়। আর এরপরেই সৎসঙ্গে যোগ দেন বলে জানিয়েছেন স্বঘোষিত ধর্মগুরুর ওই ভক্ত। বাড়িতেই প্রথমভাবে ছোট ছোট ধর্মীয় সমাবেশ করতেন। ধীরে ধীরে মানুষের সঙ্গে কথা বলতে শুরু করে। এরপর সাকার বিশ্ব হরির প্রভাব বাড়তে থাকে। এখন বিশাল এলাকা জুড়ে বসে বাবার দরবার।
Hathras Stampede: প্রসাদ হিসাবে দেন জল
ভোলে বাবার ধর্মীয় অনুষ্ঠানে যারাই যান, তাদেরকে প্রসাদ হিসাবে দেওয়া হয় খাওয়ার জল। বাবার অনুগামীরা বিশ্বাস করেন যে এই জল পান করলে তাদের সমস্যা দূর হয়। আর সেই বিশ্বাস থেকে হাজার হাজার মানুষ সেই জল ভরে নিয়েও যান। প্রকাশিত খবর অনুযায়ী, পাটিয়ালি তহসিলের বাহাদুর নাগরী গ্রামের আশ্রমেও বাবার দরবার বসে। আর সেই আশ্রমের বাইরে একটি হাতপাম্প লাগানো হয়েছে। দরবারের সময় এই হ্যান্ডপাম্প থেকে জল খাওয়ার একেবারে লাইন পড়ে যায়।












Click it and Unblock the Notifications