পূর্ণ হল বৃত্ত, ৩২ বছর পর পিতার আসনেই বসতে চলেছেন পুত্র, কে এই বাসবরাজ বোম্মাই জেনেন নিন
পূর্ণ হল বৃত্ত, ৩২ বছর পর পিতার আসনেই বসতে চলেছেন পুত্র, কে এই বাসবরাজ বোম্মাই জেনেন নিন
৩২ বছর আগে তাঁর পিতা বসেছিলেন রাজ্যে মুখ্যমন্ত্রীর আসনে। এবার তাঁর পুত্র সেই বৃত্ত পূর্ণ করলেন। কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রীর হিসেবে শপথ নিতে চলেছেন বাসবরাজ বোম্মাই। লিঙ্গায়েত নেতাতেই ভরসা রেখেছে বিেজপি। কে এই বোম্মাই। যিনি সকলকে পিছনে ফেলে এগিয়ে এলেন। সূত্রের খবর ইয়েড্ডির পরম বিশ্বস্ত এই বোম্মাই।

কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী
অবশেষে নাম ঘোষণা করল বিজেপি। বাসবরাজ বোম্মাইয়া হতে চলেছেন কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী। বেঙ্গালুরুতে বিধানসভার পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতভাবে বোম্মাইতে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ধর্মেন্দ্র প্রধান। তিনি সাংবাদিকদের জানিয়েছেন অত্যন্ত অভিজ্ঞ এই নেতা। কর্নাটকের দায়িত্ব অত্যন্ত ভাল করে পালন করতে পারবেন তিনি। আগামিকাল দুপুর ৩টে ২০ মিনিটে শপথ নেবেন কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী।

কে বেম্মাইয়া
সকলকে পিছনে ফেলে একেবারে মুখ্যমন্ত্রীর পদ ছিনিয়ে নিয়েছেন বাসবরাজ বোম্মাই। কে এই বিধায়ক এই নিয়ে জল্পনার শুরু হয়েছে। সূ্ত্রের খবর ইয়েদুরাপ্পা ঘনিষ্ঠ বোম্মাই। ইয়েদুরাপ্পাকে সরানো না হলে বেম্মাইকে তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী পদে বসানো হত। দুঁদে রাজনীতিক। ২০০৮ সাল থেকে শিগ্গাঁও বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে জিেত বিধায়ক হয়ে আসছেন তিনি। ইয়েদুরাপ্পার মন্ত্রিসভায় একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দািয়ত্ব সামলেছেন তিনি।

লিঙ্গায়েত নেতা
কর্নাটকের লিঙ্গায়েত সম্প্রদায়ের নেতা বোম্মাই। ১৯৬০ সালে ২৮ জানুয়ারি জন্মেছিলেন তিনি। পারিবারিক সূত্রের রাজনীতিক মধ্যে বেড়ে ওঠা তাঁর। বাবা এসআর বোম্মাই কর্নাটকের মুখ্যমন্ত্রী ছিলেন। কৃষি ইঞ্জিনিয়ারিংেয়র ডিগ্রি থাকলেও বাবার হাত ধরেই রাজনীতিতে আসা। রাজনৈিতক জীবন শুরু করেছিলেন জনতা দল করে। ১৯৯৮ থেকে ২০০৮ পর পর তিনবার বিধানপরিষদের সদস্য নির্বাচিত হয়েছিল তিনি। ২০০৮ সালে জনতা দল ইউনাইটেড ছেড়ে বিজেপিতে যোগ দেন বোম্মাই। প্রথম থেকেই ইয়েদুরাপ্পা ঘনিষ্ঠ নেতাদের মধ্যে একজন ছিলেন তিনি।

টাটায় চাকরি করতেন বোম্মাই
জনতা দল ইউনাইটেডে যোগ দেওয়া আগে কৃষি ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি নিয়ে টাটাতে কাজ করতেন তিনি। কর্নাটকের সেচের উন্নয়নে তার অনেক অবদান রয়েছে। নিজের কেন্দ্র শিগ্গাঁওয়ে পাইপলাইনে সেচ তৈরি করে নজির গড়েছিলেন বোম্মাই। সেকারণে সেচমন্ত্রী হিসেবে দীর্ঘ দিন কাজ সামলেছেন তিনি। এছাড়াও আইন এবং সংসদ বিষয়ক দফতরের মন্ত্রিত্বও সামলেছেন তিনি।
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ











Click it and Unblock the Notifications