রাষ্ট্রসংঘের মাধ্যমে 'কোভ্যাক্সিন' সরবরাহ বন্ধ করল ডব্লিউএইচও, ভারত বায়োটেক বলছে সমস্যা হবে না
রাষ্ট্রসংঘের মাধ্যমে 'কোভ্যাক্সিন' সরবরাহ বন্ধ করল ডব্লিউএইচও, ভারত বায়োটেক বলছে সমস্যা হবে না
ভারতে কোভিড ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থাগুলির মধ্যে দ্বিতীয় নম্বরে রয়েছে ভারত বায়োটেক। সংস্থার তৈরি কোভ্যাকসিন ভারতে সাধারণ মানুষকে সবচেয়ে বেশি সংখ্যায় দেওয়া দ্বিতীয় করোনা ভ্যাকসিন। ইউএনও-র ছাড়পত্র পাওয়ার পর থেকেই বিদেশেও এই ভ্যাকসিন রপ্তানি করত ভারত বায়োটেক৷ সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) রাষ্ট্রসংঘের (ইউএন) সংস্থাগুলির মাধ্যমে কোভ্যাক্সিন কোভিড ভ্যাকসিন সরবরাহ স্থগিত করেছে৷ তারপরই ভারত বায়োটেকের সূত্রে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে যে ডব্লিউএইচও-র এই পদক্ষেপের পরেও ভ্যাকসিন প্রস্তুতকারকরা কোনও বিপর্যয়ের সম্মুখীন হবে না।

বিষয়টি ব্যাখ্যা করে ভারত বায়োটেক সূত্রে জানানো হয়েছে, যে ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থাটি এখনও পর্যন্ত রাষ্ট্রসংঘের কোনো সংস্থার কাছ থেকে কোনো আদেশ পায়নি। সংস্থা সূত্রে বলা হয়েছে, আমরা ভারতীয় লাইসেন্স পাওয়ার পর আমরা ইইউএল, (জরুরি ব্যবহার তালিকা পদ্ধতি) র জন্য আবেদন করেছি। উদ্দেশ্য ছিল রাষ্ট্রসংঘের সংস্থাগুলোকে ভ্যাকসিন সরবরাহ করা। আমরা রাষ্ট্রসংঘের কোনো সংস্থা থেকেই আজ পর্যন্ত কোনো আদেশ পাইনি। আমরা কেবল তাদের কাছ থেকে আদেশের ভিত্তিতে ভারত এবং অন্যান্য দেশে কোভ্যাকসিন সরবরাহ করেছি।তাই এই নতুন ঘোষণায় কোভ্যাক্সিন নির্মাতাদের কোন বিপত্তি নেই।
ডব্লিউএইচও শনিবার একটি বিবৃতি জারি করে বলেছে যে বিশ্বব্যাপী সংস্থাটি রাষ্ট্রসংঘের সংস্থাগুলির মাধ্যমে ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের সরবরাহ স্থগিত করছে। এই স্থগিতাদেশের সঙ্গে ভ্যাকসিন উতপাদনের ঘাটতিগুলি যোগ রয়েছে বলে অনেকে মমে করছেন৷ হু-এর পক্ষ থেকে বলা হয়েছে রপ্তানির জন্য উৎপাদন স্থগিত করার কারণে কোভ্যাক্সিনের সরবরাহে বিঘ্ন ঘটবে। যদিও ডাব্লুএইচও-র কাছে পাওয়া তথ্যগুলি ইঙ্গিত দেয় যে ভ্যাকসিন কোভ্যাকসিন কার্যকর এবং এতে কোনও নিরাপত্তাজনিত উদ্বেগ নেই।
সম্প্রতি ভ্যাকসিন উৎপাদনে গতি কমিয়েছে ভারত বায়োটেক। সংস্থাটি ১ এপ্রিল করোনা ভ্যাকসিন কোভ্যাকসিন-এর উৎপাদন সাময়িকভাবে কমিয়ে দেওয়ার ঘোষণা করেছে। ভারত বায়োটেকের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী কিছু সময় কোম্পানিটি বন্ধ থাকায় রক্ষণাবেক্ষণের মতো বিষয়ে ফোকস করবে৷ যদিও সংস্থার পক্ষ থেকে বলায় হয়েছে যে, উতপাদনের চাপের কারণে, তারা সমস্ত কাজ সময় মতো করতে পারেনি এবং সেইজন্য বর্তমানে উৎপাদন ধীরগতি রয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications