ফেসবুক পেজে হুইস্কির বোতল–মদের গ্লাস, অস্বস্তিতে পড়তে হল স্বরাষ্ট্র মন্ত্রককে
অস্বস্তিতে পড়তে হল স্বরাষ্ট্র মন্ত্রককে। তাদের ফেসবুক পেজে অজান্তেই পোস্ট করা হয় এমন কিছু ছবি, যা দেখে মুখ পুড়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের। ফেসবুক পেজে হুইস্কির বোতল, মদ–ভর্তি গ্লাস ও স্ন্যাকসের ছবি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় বিপর্যয় প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) ঘূর্ণিঝড় আম্ফানের সময় পশ্চিমবঙ্গে যে ত্রাণ কাজ করেছেন তার ছবির মধ্যেই এই ছবিটি ছিল। অন্য ছবিগুলিতে দেখা গিয়েছে, কমলা রঙের পোশাক পরে এনডিআরএফের কর্মীরা হাওড়ার দেউলপুর থেকে গাছ সরানোর কাজ করছেন। এই পোস্টটিতে পিআইবি, এনডিআরএফ, ডিডি বাংলা নিউজকেও ট্যাগ করা হয়। 'আম্ফান পুনরুদ্ধারের পোস্ট’ লিখে হ্যাশট্যাগও ব্যবহার করা হয়। বৃহস্পতিবার সকাল ন’টায় ছবিগুলি পোস্ট হওয়ার ৩০ মিনিটের মধ্যেই তা উড়িয়েও দেওয়া হয়। যদিও ততক্ষণে হুইস্কি ও মদের গ্লাসের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
সরকারিভাবে জানানো হয়েছে, এমএইচএ–এর ফেসবুক পেজটি যে কর্মী পরিচালিত করনে ভুলবশত ওই ছবিটি তিনি ওই ছবিটি পোস্ট করে দেন। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, 'এই ছবিটি ব্যক্তিগত ও এমএইচএ পেজের মধ্যে মিশে যায় অথবা অজান্তেই ভুল জায়গায় ছবিটি চলে যায়। যে কর্মী এই ফেসবুক পরিচালনা করেন তিনি লিখিতভাবে ক্ষমা চেয়েছেন। ছবিটি ৯টা ৩২ মিনিটের মধ্যেই মুছে দেওয়া হয়।’
More From
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications