হোয়াটস অ্যাপ-এ গুজবের জেরে ধুন্ধুমার পরিস্থিতি জামশেদপুরে, মৃত ২

একটি হোয়াটসঅ্যাপ মেসেজে বাচ্চা চুরির রটনাকে ঘিরে উত্তাল হয়ে উঠল জামশেদপুর ও তার সংলগ্ন এলাকা। জানা গিয়েছে, ঘটনার জেরে এখনও পর্যন্ত ৬ জনকে মারধর করে এলাকাবাসী।

একটি হোয়াটসঅ্যাপ মেসেজে বাচ্চা চুরির রটনাকে ঘিরে উত্তাল হয়ে উঠল জামশেদপুর ও তার সংলগ্ন এলাকা। জানা গিয়েছে, ঘটনার জেরে এলাকার ৬ জনকে মারধর করা হয়। যাদের মধ্যে অনেকজনই এলাকা সংলগ্ন মুসলিম অধ্যুষিত গ্রামের বাসিন্দা। স্বভাবতই সংঘর্ষের আবহে চাঞ্চল্য় ছড়িয়েছে এলাকায়।

হোয়াটস অ্যাপ-এ গুজবের জেরে ধুন্ধুমার পরিস্থিতি জামশেদপুরে

মূলত ঘটনা, উপজাতি অধ্যুষিত এক গ্রাম থেকে শুরু হয় বলে খবর। সেখানে বাচ্চা -চোর গুজবে ২জন কে উপজাতি অধ্যুষিত এলাকার গ্রামে পিটিয়ে মারা হয়। তার জেরে উপজাতি অধ্যুষিত এলাকার বাসিন্দাদের সঙ্গে বাইরের এলাকার বাসিন্দাদের সংঘর্ষ শুরু হয়। এদিকে বাচ্চা চুরির রটনার জেরে ছেলে মেয়েদের স্কুলে পাঠানো পর্যন্ত বন্ধ করে দেন এলাকাবাসীরা।

বেশ কয়েকদিন ধরে চলা এই থমথমে পরিস্থিতি এখনও প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরেই রয়েছে বলে অভিযোগ রয়েছে এলাকাবাসীদের মধ্যে। উপজাতি অধ্য়ুষিত গ্রামে তির , ধনুক, লাঠি নিয়ে পাহারা দিতে বসেছেন গ্রামবাসীরা। গোটা ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়াতার অভিযোগ উঠছে বার বার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+