Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'মিথ্যাচার করে মন পাওয়া যাবে না মানুষের', গড় রক্ষা করে হুঙ্কার মোদীর

জিতে উঠে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে নিজেদের ভাসিয়ে দিলেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। মোদীকে অনেকটা নিশ্চিন্ত দেখাল।

গুজরাত ফের মোদীময়। কংগ্রেসের গ্রাসের হাত থেকে গুজরাতকে বের করে নিয়ে এসেছেন একার দক্ষতায়। শেষবেলায় পরের পর প্রচার না করলে গুজরাতে কংগ্রেসের ভরাডুবি হওয়া অসম্ভব ছিল না। যদিও শেষপর্যন্ত ১৮২টি আসনের ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেলেও একশোটি আসনও জোটাতে পারেনি বিজেপি। ৯৯টিতে আটকে যেতে হয়েছে।

'মিথ্যাচার করে মন পাওয়া যাবে না মানুষের', গড় রক্ষা করে হুঙ্কার মোদীর

এদিকে কংগ্রেস ৬১টি আসন থেকে সোজা পৌঁছে গিয়েছে ৮০টি আসনে। অর্থাৎ বিজেপি ১৬টি আসন কম পেলেও কংগ্রেস ছোট ছোট বিক্ষুব্ধ গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে দলের আসন সংখ্যা ৮০টিতে নিয়ে গিয়েছে।

তবে জয় সবসময়ই মধুর। আর তাই জিতে উঠে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে নিজেদের ভাসিয়ে দিলেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। মোদীকে অনেকটা নিশ্চিন্ত দেখাল।

তিনি গর্বিত সেনাপতির মতো বললেন, 'এই জয় উন্নয়নের জয়। প্রথমেই গুজরাত ও হিমাচলপ্রদেশের জনগণকে ধন্যবাদ জানাই। দুর্নীতি ও জাতপাতের রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষ ভোট দিয়েছেন। উত্তরপ্রদেশ নির্বাচনের আগে বিজেপির হারার কথা হয়েছিল। সেই একই কথা ওরা বলেছিল গুজরাতের ক্ষেত্রেও। তবে জনগণ ফের একবার বিরোধীদের ভুল প্রমাণ করেছে।'

দেশ উন্নয়নের পথে এগিয়ে চলেছে। এই ফলাফল প্রমাণ করছে, দেশ সেই পথকেই বেছে নিয়েছে। ভালো করলে পুরস্কৃত করছে। বদল করতে চাইছে। জাতপাতের রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষ উন্নয়ন ও প্রগতিকে আপন করে নিয়েছে। এমনটাই মনে করছেন মোদী।

ভারতের মধ্যবিত্ত শ্রেণির আকাঙ্খা আকাশ ছুঁয়েছে। দেশ প্রগতির পথে এগিয়ে চলেছে। বর্তমান ভারত নতুন স্বপ্ন নিয়ে হাঁটছে। সেটাকে ষড়যন্ত্র করে নষ্ট করা যাবে না বলে বিরোধীদের নিশানা করে কটাক্ষ করেছেন মোদী।

প্রধানমন্ত্রীর কথায়, এখন ভারতের সংসদীয় রাজনীতিতে কোনও রাজ্যে পরপর দু'বার ক্ষমতায় আসা অত্যন্ত কঠিন কাজ। গত ত্রিশ বছরে সেটাই ট্রেন্ড। সেখানে বিজেপিকে মানুষ যেভাবে বারবার ভালোবাসায় ভরিয়ে দিয়েছে তার জন্য জনতাকে অভিনন্দন জানিয়েছেন মোদী।

নরেন্দ্র মোদীর আগে বিজেপির কর্মী সমর্থকদের ধন্যবাদ জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি বলেন, নরেন্দ্র মোদীর সুশাসনের কারণেই বিজেপি ২০১৪ সাল থেকে একের পর এক নির্বাচনে জিতে চলেছে। ২০১৪ সালে বিজেপির ৬টি রাজ্যে মুখ্যমন্ত্রী ছিল। এখন ১৪টি রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী রয়েছেন ও ১৯টি রাজ্যে সবমিলিয়ে বিজেপি ক্ষমতায় রয়েছে।

গুজরাত ও হিমাচলপ্রদেশে যেভাবে বিজেপির বিজয়রথের চাকা ঘুরেছে, সেভাবেই আগামিদিনে ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় ও কর্ণাটকেও বিজেপি সরকার গড়তে চলেছে। এমনটাই দাবি করেছেন অমিত শাহ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+