ভারতে পানামা পেপার্স মামলার 'স্ট্যাটাস' কী, জানেন কি

ভারতে পানামা পেপার্স বিতর্কে বহু ভারতীয় সেলেবসদের নাম জড়িয়ে রয়েছে। সুপ্রিম কোর্ট নির্দেশ তারপরে তদন্ত হবে।

পানামা পেপার্স মামলায় জড়িয়ে পদ খোয়াতে হয়েছে পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে। শুক্রবার পাকিস্তানি সুপ্রিম কোর্ট নওয়াজের অপসারণের নির্দেশ দেয়। তারপরই বাধ্য হয়ে পদত্যাগ করতে হয়েছে তাঁকে।

এই পানামা পেপার্স বিতর্কেই পাঁচশো ভারতীয়র নাম রয়েছে বলে খবর। ভারতে পানামা পেপার্স বিতর্ক মাথাচাড়া দেওয়ার পরই একাধিক কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সিকে এই নিয়ে তদন্ত চালাতে নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট। একবছর আগে এই নিয়ে সর্বোচ্চ আদালতে পিটিশন দাখিল করেন আইনজীবী মনোহরলাল শর্মা। সেই দেখে কেন্দ্র ও সিবিআইকে নোটিশ দেয় সুপ্রিম কোর্ট।

ভারতে পানামা পেপার্স মামলার 'স্ট্যাটাস' কী, জানেন কি

মার্চ মাসে যৌথ তদন্তের আবেদন জানালে সুপ্রিম কোর্ট বলে, প্রথমে পানামা পেপার্স নিয়ে তৈরি রিপোর্ট দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে আলাদা তদন্ত হবে কিনা। এক্ষেত্রে সিবিডিটি, আরবিআই ও অন্য আর্থিক সংগঠনগুলি মিলে যৌথ তদন্ত করা যেতে পারে বলে জানানো হয়েছিল।

ভারতে পানামা পেপার্স বিতর্কে বহু ভারতীয় সেলেবসদের নাম জড়িয়ে রয়েছে। এছাড়া বড় শিল্পপতিরাও সেই তালিকায় রয়েছেন। তবে সুপ্রিম কোর্ট নির্দেশ না দিলে তা নিয়ে তদন্ত বেশিদূর এগোচ্ছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+