এই মুহূর্তে দিঘা থেকে ঠিক কতদূরে অবস্থান ঘূর্ণিঝড় ফণীর? জেনে নিন

সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ আবহাওয়া অফিস যে তথ্য সামনে এনেছে তাতে ওড়িশার পুরী থেকে ঘূর্ণিঝড় ফণী ৩৬০ কিমি দূরে অবস্থান করছে।

সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ আবহাওয়া অফিস যে তথ্য সামনে এনেছে তাতে ওড়িশার পুরী থেকে ঘূর্ণিঝড় ফণী ৩৬০ কিমি দূরে অবস্থান করছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ১৯০ কিমি দূরে ও পশ্চিমবঙ্গের দিঘা থেকে ৫৫০ কিমি দূরে অবস্থান করছে এই ঝড়টি।

এই মুহূর্তে দিঘা থেকে ঠিক কতদূরে অবস্থান ঘূর্ণিঝড় ফণীর? জেনে নিন

ঘূর্ণিঝড়টি ওড়িশার উপকূল এলাকা গোপালপুর, চাঁদবালি, পুরীর ওপর দিয়ে ৩ মে সর্বোচ্চ ২০০ কিমি বেগে বয়ে যাবে।

মাটিতে আছড়ে পড়ার পরে ঘূর্ণিঝড়টি উত্তর ও উত্তর-পূর্বের দিকে ধেয়ে যাবে। এভাবেই খানিক শক্তি হারিয়ে প্রবল বেগে ঝড় হয়ে বাংলায় প্রবেশ করবে ফণী। বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১১৫ কিলোমিটার।

শুধু পশ্চিমবঙ্গেই নয়, প্রতিবেশী বাংলাদেশেও ৪ মে সন্ধ্যায় প্রবেশ করবে ঘূর্ণিঝড় ফণী। বাতাসের সর্বোচ্চ গতি থাকবে ঘণ্টায় ৮০ কিলোমিটার।

প্রসঙ্গত, গতিবেগ বাড়িয়ে উপকূলের দিকে প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী। বলা হচ্ছে, মাটিতে আছড়ে পড়ার সময় ওড়িশায় ঘূর্ণিঝড়ের গতিবেগ হবে ঘণ্টায় ২০০ কিলোমিটার। বাংলায় গতিবেগ হতে পারে ১১৫ কিলোমিটার। উপকূলবর্তী এলাকাগুলিতে চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে। পুরীর হোটেল থেকে সমস্ত পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে। বাংলা হোক বা ওড়িশা, ঘূর্ণিঝড়ের প্রভাবে পূর্ববর্তী রাজ্যগুলিতে চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+