তিন বিশেষণে মোদী সরকারের চূড়ান্ত সমালোচনায় খড়্গহস্ত সনিয়া গান্ধী

বহুদিন পর মুখ খুলে সরাসরি এবার নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস চেয়ারপার্সন সনিয়া গান্ধী।

বহুদিন পর মুখ খুলে সরাসরি এবার নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস চেয়ারপার্সন সনিয়া গান্ধী। সরকার পরিচালনা থেকে শুরু করে কর্মসংস্থান তৈরি, সামাজিক ঐক্য ও সুরক্ষার পরিবেশ রক্ষা করার মতো বিষয়গুলি নিয়ে সনিয়া মুখ খুলেছেন। ধাপ্পাবাজি, তর্জন-গর্জন ও হুমকি এই তিনটিকেই আদর্শ মেনে চলছে নরেন্দ্র মোদী সরকার। এই বলে তোপ দেগেছেন সনিয়া গান্ধী।

তিন বিশেষণে মোদী সরকারের চূড়ান্ত সমালোচনায় খড়্গহস্ত সনিয়া গান্ধী

কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে মোদী সরকারকে টার্গেট করেন সনিয়া। বিরোধী দলের নেতাদের হুমকি দিচ্ছে শাসক দল সেই অভিযোগেও সরব হন। পাশাপাশি রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে সাম্প্রতিক জয়কে সামনে রেখে দলীয় নেতাদেক ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন।

সনিয়ার কথায়, মোদী সরকারের আমলে সংসদ দুর্বল হয়েছে। আলোচনা, বিতর্কের পথ বন্ধ করে দেওয়া হয়েছে।

কংগ্রেস কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব হয়েছে। রাফালে চুক্তি নিয়ে বারবার মুখ খুলেছে। সংসদে ঝড় তুলেছে। রাহুল গান্ধী বারবার আক্রমণের নিশানায় রেখেছেন প্রধানমন্ত্রী মোদীকে। পাশাপাশি বেকারত্ব ও কৃষকদের দুর্দশা নিয়েও সুর চড়িয়েছে কংগ্রেস।

রাহুল এই সভায় যোগ দিয়ে বলেছেন, বেকারত্ব, নোট বাতিল কেলেঙ্কারি, রাফালে কেলেঙ্কারি মোদী সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। বিজেপিকে নীতির প্রশ্নে টেক্কা দিয়েছে কংগ্রেস। এছাড়া রাজনীতিতেও তাঁরা এগিয়ে রয়েছেন বলে রাহুল দাবি করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+