সুপ্রিম শুনানির আগে কী করছেন মুখ্যমন্ত্রী ফড়নবিশ ও ডেপুটি অজিত?
গত শনিবার সবাইকে অবাক করে দিয়ে দ্বিতীয়বার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ। তাঁর ডেপুটি হিসাবে সপথ নেন এনসিপির শরদ পাওয়ার। এর পর গত ৪৮ ঘণ্টায় আরব সাগরের বহু ঢেউ আছড়ে পড়েছে মুম্বইতে। পাশাপাশি বিজেপির উপর আছড়ে পড়েছে বিরোধীদের সমালোচনার ঝড়। এরই মাঝে সরকার গঠনের বিষয়টির বল গড়িয়েছে সুপ্রিমকোর্টে। রবিবার এই বিষয়ে জরুরি ভিত্তিতে শুনানিও হয়। আজ, সোমবার বিরোধী দলগুলির করা সেই আবেদনের ভিত্তিতে দ্বিতীয় দিনের শুনানি। তবে সেই শুনানি শুরুর আগেই দেবেন্দ্র ফড়নবিশ মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব বুঝে নেবেন বলে শোনা যায়। শোনা যায়, তাঁর পাশাপাশি উপমুখ্যমন্ত্রী পদে নিজের দায়িত্ব গ্রহণ করবেন এনসিপি-র অজিত পাওয়ারও। তবে ১০টার সময় সেই দায়িত্বগ্রহণ করার থাকলেও এই সংক্রান্ত কোনও খবর পাওয়া যায়নি।

অবিলম্বে ফ্লোরটেস্টের দাবি বিরোধীদের
বিজেপি নেতৃত্বাধীন সরকারকে তাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে এক সপ্তাহ সময় দিয়েছেন রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি। তবে বিরোধীদের দাবি এই সময় দেওয়া হলে বিজেপি অন্য দলের বিধায়কদের প্রভআবিত করে ভআ টাকার লোভ দেখিয়ে নিজেদের দিকে টানতে সচেষঅট হবে। সেই দাবি তুলেই ২৪ ঘণ্টার মধ্যে আস্থা ভোট করানোর দাবি তুলে আদালতের দ্বারস্থ হয়েছে বিরোধীরা। তবে রবিবারের শুনানিতে এই বিষয়ে কোনও রায় দেয়নি আদালত। আজকে আস্থা ভওট এগিয়ে আনার ঘোষণা হয় কি না সেটাই দেখার।

ফড়নবিশের বিরুদ্ধে তোপ কংগ্রেসের
এদিকে ফড়নবিশের বিরুদ্ধে তোপ দেগে কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, দেবেন্দ্র ফড়নবিশকে লজ্জাজনক ভাবে পদত্যাগ করতে হবে। এই বিষয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেন, "অনৈতিক ভাবে রাজনৈতিক ক্ষমতা দখল করেছেন দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ার। রাজ্যপাল দেবেন্দ্রকে তাঁদের সংখ্যার বিষয়ে স্পষ্ট না হয়েই সরকার গঠনের আবেদন জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য শীর্ষ নেতারাও গণতন্ত্রের এই হত্যার সঙ্গে সমিল ছিল। দেবেন্দ্র ফড়নবিশকে লজ্জাজনক ভাবে তাঁর পদ ছাড়তে হবে।"

অজিতকে ফিরে আসার ডাক এনসিপির
এদিকে বিজেপির সঙ্গ ছেড়ে অজিতকে দলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তাঁর কাকা শরদ পাওয়ার। এই বিষয়ে আলোচনা করতে ও অজিতকে বোঝাতে আজ সকালে তাঁর বাড়ি যান এনসিপি নেতা ছগন ভুজবাল। তবে সেই বৈঠকে কী হয়েছে তা এখনও জানা যায়নি।

গতরাতে অজিত-দেবেন্দ্র বৈঠক
গতকাল গভীর রাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের বাড়িতে ছুটে যান উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তাঁদের মধ্যে প্রায় ৪০ মিনিট ধরে বৈঠক হয় বলে জানা গিয়েছে। এরই মাঝে অজিতকে আড়াই বছর মুখ্যমন্ত্রিত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে শিবসেনা।












Click it and Unblock the Notifications