Rahul Gandhi: বিহারে 'পলায়ন রোকো, নৌকরি দো’ যাত্রায় রাহুল গান্ধী, সরকারের বিরুদ্ধে কী বললেন?
Rahul Gandhi: বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী (rahul gandhi) সোমবার যোগ দেন 'পলায়ন রোকো, নৌকরি দো' (Palayan Roko, Naukri Do) কর্মসূচিতে। বিহারের বেগুসরাই জেলায় এই পদযাত্রার আয়োজন করা হয়। এদিন ভারতীয় জাতীয় কংগ্রেস (আইএনসি) দলের ছাত্র শাখা ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া (এনএসইউআই) -তে যোগ দেন তিনি। এই পদযাত্রার নেতৃত্ব দেন এনএসইউআই-এর ইনচার্জ কানহাইয়া কুমার।
১৬ ই মার্চ শুরু হওয়া এই পদযাত্রার লক্ষ্য হল- বিহারের বেকারত্ব এবং জোরপূর্বক অভিবাসনের (Unemployment and forced migration) জোড়া সংকট তুলে ধরা। বিহার সরকারের বিরুদ্ধে বেকারত্ব ও অভিবাসনের মতো বিষয়ে জবাবদিহি দাবি করা এই কর্মসূচির উদ্দেশ্য। এদিন পোলো টি-শার্টে দেখা যায় তাঁকে। তাঁর সাথে উপস্থিত ছিলেন কানহাইয়া কুমার এবং রাজ্য দলের সভাপতি রাজেশ কুমার সহ বেশ কয়েকজন দলীয় নেতারা।

রবিবার সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় রাহুল গান্ধী জানান, "আপনারা যে সমস্যার মুখোমুখি- বেকারত্ব, মূল্যবৃদ্ধি, পরীক্ষার পেপার ফাঁস, একের পর এক সরকারি চাকরি কমে যাওয়া এবং আপনাদের উপকার না করা বেসরকারিকরণ, এই সবই আমাদের এই অভিযানের কারণ। এটিকে বলা হয় 'পলায়ন যাত্রা'। সাদা টি-শার্ট পরে আমাদের সঙ্গে যোগ দিন, যাতে বিশ্ব বিহারের যুবকদের ভাবনা দেখতে পায় এবং বিহার সরকারের উপর চাপ পড়ে। আমরা বিহারের যুবশক্তিকে জাগিয়ে একটি নতুন বিহার গড়তে চাই।"
#WATCH | Bihar | Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi joins NSUI's 'Palayan Roko Naukri Do' Yatra in Begusarai. pic.twitter.com/Eaqn2IyDJH
— ANI (@ANI) April 7, 2025
এদিন সকালে পাটনা থেকে বেগুসরাই পৌঁছান তিনি। যেখানে জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান, সঙ্গে ছিলেন রাজেশ কুমার এবং দলের অন্যান্য সিনিয়র নেতারা। তিনি নাগরিকদের আন্দোলনে যোগদানের আহ্বান জানিয়ে একটি পোস্ট করেছেন। ২০২৫ সালের জানুয়ারির পর থেকে এটি রাহুল গান্ধীর নির্বাচনমুখী বিহারে তৃতীয় সফর। বেগুসরাইয়ে তাঁর উপস্থিতি ২০২৫ সালের সাধারণ নির্বাচনের আগে যুব সমস্যা এবং কর্মসংস্থানের উপর কংগ্রেসের অব্যাহত মনোযোগের ইঙ্গিত দেয়।
বিহার জুড়ে শত শত কিলোমিটার বিস্তৃত এই পদযাত্রায় ছাত্র, যুব গোষ্ঠী এবং নাগরিক সমাজের সদস্যদের উল্লেখযোগ্য অংশগ্রহণ লক্ষ্য করা গিয়েছে। প্রসঙ্গত, এর আগে রাহুল গান্ধী এই বছরের ১৮ জানুয়ারি এবং ৫ ফেব্রুয়ারি বিহারে এসেছিলেন। গত বিধানসভা নির্বাচন ২০২০ সালের অক্টোবর-নভেম্বরে হয়েছিল। এবারও বিহার বিধানসভার ২৪৩টি আসনের নির্বাচন এই বছরের অক্টোবর বা নভেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে।
এই যাত্রাকে কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা আসন্ন নির্বাচনের প্রাক্কালে যুবকদের মধ্যে দলের প্রভাব বাড়াতে সাহায্য করবে। এই যাত্রা ১৪ এপ্রিল পাটনায় শেষ হবে বলে জানা গিয়েছে। যা বাবাসাহেব আম্বেদকরের জন্মবার্ষিকীর সঙ্গে মিলে যায়। যা নির্বাচনের প্রাক্কালে এর গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে। বেগুসরায়ের পর রাহুল গান্ধী পাটনায় 'সংবিধান সুরক্ষা সম্মেলন'-এ ভাষণ দেবেন, যেখানে তিনি সাংবিধানিক মূল্যবোধ এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে কথা বলবেন।
-
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
রবিবার রাজ্যে কালবৈশাখীর সতর্কতা, বৃষ্টির সতর্কতা ৬ জেলায় -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন












Click it and Unblock the Notifications