হিজাব মামলা: ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্যের অধিকার নেই, মন্তব্য বিদেশমন্ত্রকের
হিজাব মামলা: ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্যের অধিকার নেই, মন্তব্য বিদেশমন্ত্রকের
কর্ণাটকে হিজাব বিতর্ক এখনও চলছে! অনেক দেশই হিজাব বিতর্ক নিয়ে মুখ খুলেছে। এর থেকে বাদ যায়নি পাকিস্তানও। এই ঘটনা নিয়ে সমালোচনা উঠেছে তুঙ্গে। প্রতিবাদ জানাচ্ছে অনেকেই। কিন্তু এবার MEA অর্থাৎ বিদেশ মন্ত্রক বৃহস্পতিবার জানিয়েছেন, এই ঘটনাটি এখন বিচারাধীন অবস্থায় রয়েছে। তাই ভারতের অভ্যন্তরীণ অর্থাৎ ভিতরের কোন ঘটনা নিয়ে মন্তব্য করার কোনও অধিকার নেই অন্যান্য দেশের।

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র কী জানালেন
ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, এই হিজাবের ঘটনাটি বিদেশ মন্ত্রকের বিষয় নয়। অন্যন্য কোন দেশের এই বিষয়ে মন্তব্য করা উচিত নয়। তিনি আরও বলেন, এই ঘটনাটি ভারতের সংবিধান ও জনগণের সঙ্গে সম্পর্কিত দেশের ভিতরের বিষয়। বহিরাগতদের কোনও অধিকার নেই এই বিষয়ে মন্তব্য করার।

অরিন্দম বাগচি কী দাবি করলেন
অরিন্দম বাগচি দাবি করে বলেন, ভারতের নিজস্ব একটি সাংবিধানিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা ও গণতান্ত্রিক নীতি রয়েছে। জাতীয় কোন সমস্যার সমাধানের জন্য একটি সুদক্ষ কাঠামোয় খুঁজে দেওয়ার বিচার ব্যবস্থা রয়েছে। হিজাব ঘটনাটি এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে। এখনও কর্ণাটক হাইকোর্ট ঘটনাটির পর্যবেক্ষণ করছে।

মুখপাত্র জানান
যদিও হিজাব মামলা নিয়ে OIC অর্থাৎ অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের জেনারেল সেক্রেটারিয়ের কথা বিভ্রান্তিকর লেগেছিল। সেই সময় বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছিলেন, দেশের ইস্যুগুলি বিবেচনা, ও তাঁর সমাধান গুলি ভারতের সাংবিধানিক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে হয়ে থাকে। গণতান্ত্রিক নীতি ও রাজনীতি অনুসরণ করে সমস্যার সামাধাণ করা হয়ে থাকে। তিনি আরও জানান, নিজেদের স্বার্থকে OIC কে হাই জ্যাক করা হয়েছে।
উল্লেখ্য, কর্ণাটকে হিজাব বিতর্ক তুঙ্গে! দেশের অনেক জায়গায়তেই এই ঘটনার জেরে প্রতিবাদে নেমেছে অনেক মানুষ। মুসলিম মহিলারা যাতে ক্লাসরুমে হিজাব পড়ে ঢুকতে পারে সেই বিষয় নিয়ে বিক্ষোভকারীরা অনেক জায়গাতেই বিক্ষোভ করেছে। কর্ণাটকের হিজাব ইস্যু নিয়ে কর্ণাটক ছাড়াও দেশের অনেক রাজ্যে প্রতিবাদ করতে দেখা অনেক মানুষকে। মহারাষ্ট্রও কিন্তু বিক্ষোভ থেকে বাদ যায়নি। মহারাষ্ট্রের মালেগাঁওয়ের একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পড়া নিষিদ্ধ করার বিরুদ্ধে প্রতিবাদ করে অনেকে । কোনও অনুমতি ছাড়াই তাঁরা ভিতরে প্রবেশ করেন। জমিয়ত উলেমা-ই-হিন্দ এই হিজাব বিক্ষোভের আয়োজন করেছিলেন বলে জানা গিয়েছে। যদিও হিজাব মামলার শুনানির গতকাল অর্থাৎ বুধবার চতুর্থ দিন ছিল।












Click it and Unblock the Notifications