Budget 2024: রান্নার গ্যাস থেকে ওষুধ, দামের ছ্যাঁকায় নাজেহাল দশা মধ্যবিত্তের, বাজেট থেকে কী চাইছে আমজনতা
Interim Budget 2024: দেশের অর্থনীতি দ্রুত গতিতে এগোচ্ছে। বারবার মোদী সরকার এমনই দাবি করেছে। এমনকী ২০৩০ সালের মধ্যে ভারত দেশের দ্বিতীয় অর্থনীতির দেশে পরিণত হবে বলে বার্তা দিয়েছেন। কিন্তু দেশের সাধারণ মানুষের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে।
বিশেষ করে মধ্যবিত্ত মানুষের কাছে পরিস্থিতি অত্যন্ত সংকট জনক আকার নিয়েছে। দ্বিতীয় মোদী সরকারের এই শেষ বাজেট ঘিরে তাই প্রবল উত্তেজনা তৈরি হয়েছে। কারণ গত কয়েক বছরে দেশের মুদ্রাস্ফীতি চরম আকার িনয়েছে। সব জিনিসের দাম যে হারে বেড়েেছ তাতে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে।

রান্নার গ্যাসের দাম বেড়েছে হু হু করে। পেট্রোল-ডিজেলের দামও ভয়ানক হারে বেড়েছে। যার জেরে সব জিনিসের দাম হু হু করে বেড়ে গিেয়ছিল। ভয়াবহ আকার নিয়েছে মূল্যবৃদ্ধি। শাক সবজি মাছ-মাংস থেকে শুরু করে চাল-ডাল সব কিছুর দাম হু হু করে বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দৈনন্দিন জীবন যাপন করতে নাজেহাল দশা হচ্ছে সাধারণ মানুষের। চাকুরিজীবীরা সবচেয়ে বেশি সংকটে পড়েছেন।
পরিবহণ খরচ আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। বিশেষ করে ট্রেনের ভাড়া অস্বাভাবিক হারে বেড়েছে। ট্রেন সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে সাধারণ মানুষ। সেই ট্রেনের ভাড়া আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। প্রবীণ নাগরিকদের ছাড় দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। তাতে চাপ বেড়েছে তাঁদের। অন্যদিকে ওষুধের দাম হু হু করে বেড়ে গিয়েছে। চিকিৎসার খরচ আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে।
দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেটে তাই সাধারণ মানুষ চাইছেন যেন ওষুধের দাম কমানো হয়। পরিবহণ খরচও যেন কমে। বিশেষ করে রান্নার গ্যাসের দাম যেন নিয়ন্ত্রণে আসে। নইলে পরিস্থিতি আরও সংকটজনক হবে। আরও জিনিসের দাম বাড়লে সংকট বাড়বে।
সেই সঙ্গে আবার ব্যবসায়ীরা চাইছেন জিএসটির কর কাঠামো যেন ঠিক করা হয়। কারণ জিএসটির কর কাঠামো যেভাবে তৈরি করা হয়েছে তাতে চাপ বাড়ছে ব্যবসায়ীদের উপরে। জিনিসের দাম হঠাৎ হঠাৎ বেড়ে যাওয়ায় ব্যবসাতেও ধাক্কা আসছে। স্থিতিশীল অর্থনীতি যেন তৈরি হয় এমনটাই চাইছেন আমজনতা। সাধারণ মানুষের পকেটে যাতে টান না ধরে সেই দাবিই জানিয়েছেন তাঁরা।












Click it and Unblock the Notifications