কংগ্রেসের জন্য ২ টি রেখে এসপি-বিএসপি জোট! স্বাগত জানালেন মমতা

উত্তরপ্রদেশে দুই বিরুদ্ধ দলের জোটকে স্বাগত জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উত্তরপ্রদেশে দুই বিরুদ্ধ দলের জোটকে স্বাগত জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আসন্ন লোকসভা নির্বাচনা এসপি এবং বিএসপির জোটকে তিনি স্বাগত জানাচ্ছেন।

কংগ্রেসের জন্য ২ টি রেখে এসপি-বিএসপি জোট! স্বাগত জানালেন মমতা

বর্তমান সময়ে বিজেপির প্রবল সমালোচক মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে, গত প্রায় বছরখানের ধরে দেশে বিজেপি বিরোধী জোট গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য একাধিক রাজ্যেও গিয়েছিলেন তিনি।

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন উত্তরপ্রদেশে এস-বিএসপি জোট তৈরি হলে বিজেপি রাজ্য ছাড়া হবে। লোকসভায় উত্তরপ্রদেশ থেকে ৮০ টি আসন রয়েছে।

শনিবার সকালে লখনৌ-এ সমাজবাদী পার্টি প্রেসিডেন্ট অখিলেশ যাদব এবং মায়াবতী লোকসভা নির্বাচনে তাঁদের জোটের কথা ঘোষণা করেন। জোটের দু-দল ৩৮ টি করে আসনে লড়াই করবে বলে জানিয়েছেন।
কংগ্রেসকে জোটের বাইরে রাখলেও, আমেথি ও রায়বরেলি আসনে কোনও প্রার্থী না দেওয়ার কথা জানিয়েছে। এই দুই আসনে ২০১৪-র নির্বাচনে যথাক্রমে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধী এবং সনিয়া গান্ধী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+