ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হচ্ছে ১৩ নভেম্বর, ২০২৪, বুধবার। মোট ৪৩টি কেন্দ্রে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এর মধ্যে প্রায় হাজারের কাছাকাছি বুথে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সময়ের মধ্যে লাইনে দাঁড়ালে ভোটাররা অবশ্য নিজস্ব ভোট সময়ের পরেও দিতে পারবেন।
এই দফায় ১৭টি আসন সাধারণ প্রার্থীর, ২০টি আসন তপশিলি উপজাতির, ৬টি তপশিলি জাতির জন্য রয়েছে। মোট প্রার্থী ৬৮৩ জন। তার মধ্যে ৭৩ জন মহিলা প্রার্থী। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির মধ্যে রয়েছে কোদারমা, হাজারিবাগ, জামশেদপুর পূর্ব, সরাইকেল্লা, রাঁচি ও বিষ্ণপুরের মতো কেন্দ্র। পরের দফার ভোট হবে ২০ নভেম্বর। ভোটগণনা ২৩ নভেম্বর। এর পাশাপাশি বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। গত লোকসভা ভোটের পর এই প্রথম বড় নির্বাচন হতে চলেছে। তার মাঝে বাংলায় ঘটে গিয়েছে আরজি করের মতো ঘটনা। এখন দেখার মানুষ কোনদিকে ভোট দেন। একনজরে দেখে নিন ভোটের সমস্ত আপডেট।
Nov 13, 2024, 9:10 pm IST
কেমন হল ভোট?
বাংলার ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে এড়ানো গেল না অশান্তি। পড়শি রাজ্য ঝাড়খণ্ডে নির্বিঘ্নেই হল প্রথম দফার বিধানসভা ভোট কোথায় কেমন ভোট হল দেখে নিন একনজরে।
Nov 13, 2024, 6:04 pm IST
ঝাড়খণ্ডে বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার কত?
নির্বাচন কমিশন জানিয়েছে, বিকেল ৫টা পর্যন্ত ঝাড়খণ্ডে প্রথম দফার ভোটে ভোট পড়েছে মোট ৬৪.৮৬ শতাংশ।
Nov 13, 2024, 6:02 pm IST
বিকেল ৫টা পর্যন্ত কোন বিধানসভায় কত ভোট পড়ল?
বাংলার ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার ৬৯.২৯ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে তালড্যাংরায় ও সবচেয়ে কম ভোট পড়েছে নৈহাটিতে।
সিতাইয়ে ভোট পড়েছে ৬৬.৩৫ শতাংশ।
মাদারিহাটে ভোট পড়েছে ৬৬.৩৫ শতাংশ।
নৈহাটিতে ভোট পড়েছে ৬২.১০ শতাংশ।
হাড়োয়ায় ভোট পড়েছে ৭৩.৯৫ শতাংশ।
মেদিনীপুরে ভোট পড়েছে ৭১.৮৫ শতাংশ।
তালড্যাংরায় ভোট পড়েছে ৭৫.২০ শতাংশ।
Nov 13, 2024, 5:28 pm IST
ভোট শেষে ইভিএম সিল
প্রথম দফার ভোট শেষে ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমের বুথে সিল করা হচ্ছে ইভিএম।
#WATCH | East Singhbhum, Jharkhand: At the end of the first phase of polling, EVMs are being sealed at a polling booth pic.twitter.com/s7E5yBS0AM
মেদিনীপুরে ভোট দিয়ে বের হলেই মিলছে মুড়ী ছোলা। যা নিয়ে তীব্র বিতর্ক। নাম জড়িয়েছে শাসকদলের।
Nov 13, 2024, 4:34 pm IST
ঝাড়খন্ড
বিস্ফোরক অভিযোগ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় অভিযোগ আনলেন ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধে। জেএমএম নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকার অনুপ্রবেশকারীদের স্থায়ী বাসস্থান দিচ্ছে। এমনই অভিযোগ প্রধানমন্ত্রীর।
Nov 13, 2024, 4:04 pm IST
পশ্চিমবঙ্গ
কেমন হচ্ছে বাংলায় ভোট পর্ব?
দুপুর ৩টে পর্যন্ত গড় ভোটদানের হার ৫৯.৯৮ শতাংশ। কমিশনের হিসাব অনুযায়ী, তালড্যাংরায় এখনও পর্যন্ত ভোট পড়েছে ৬৫ শতাংশ।
Nov 13, 2024, 3:41 pm IST
ঝাড়খন্ড
আমি আবার আসব ঝাড়খণ্ডে
দ্বিতীয় দফায় আগামী ২০ তারিখ ভোট রেওয়েছে ঝাড়খণ্ডে। আর তার আগে প্রচারে ঝড় তুললেন প্রধানমন্ত্রী। জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। ঠিক কি বলছেন তিনি?
#WATCH | In Deoghar, Jharkhand, PM Modi says, "I promise that I will visit Jharkhand again after the election results and attend the oath ceremony of the BJP-NDA govt here." pic.twitter.com/MZRpbvrOoy
'গণতন্ত্রের উৎসবে' যোগ দিলেননা তালডাংরার হাড়মাসড়া গ্রাম পঞ্চায়েতের বোড়দা গ্রামের মানুষ। বুধবার তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন চলছে, শেষ খবর পাওয়া পর্যন্ত ওই গ্রামের কেউই ভোট দান করেননি।
Nov 13, 2024, 2:40 pm IST
পশ্চিমবঙ্গ
ভোট পড়ল গড়ে ৪৫.৫৯ শতাংশ
নির্বাচন কমিশন সূত্রে খবর, বাংলার ছয় আসনে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল গড়ে ৪৫.৫৯ শতাংশ।
Nov 13, 2024, 2:17 pm IST
পশ্চিমবঙ্গ
কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে বচসা তৃণমূল প্রার্থী
সিতাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সিতাই ব্লকের দক্ষিণ কোনাযাত্রার একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে বচসা তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়ের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো সংশ্লিষ্ট এলাকায়।
নৈহাটি তৃণমূল প্রার্থী সনৎ দের হয়ে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ। দেখাতে পারলো না তার এজেন্ট এর কার্ড। বেরিয়ে এলো বুক পকেট থেকে তার সনৎ দের নাম। পুলিশের বিরুদ্ধে অভিযুক্তকে আড়াল করার অভিযোগ।
Nov 13, 2024, 1:14 pm IST
ঝাড়খন্ড
ক্ষমতায় বিজেপিই!
কোলহানে ১৪টি আসনের মধ্যে বিজেপি ১৪টিতে জিতবে। ভোট দেওয়া সবার অধিকার আছে। ঝাড়খণ্ডে বিজেপি সরকার সময়ের অপেক্ষা বলে এদিন জানান চম্পাই সোরেন।
Nov 13, 2024, 12:59 pm IST
পশ্চিমবঙ্গ
চাঞ্চল্যকর কাণ্ড বাঁকুড়ার তালডাঙরা বিধানসভায়
উপ নির্বাচনে প্রার্থীর ছবি দেওয়া ভোটার স্লিপ বিলির অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। তালডাংরা বিধানসভা এলাকার পাঁচমুড়া বোর্ড প্রাথমিক বিদ্যালয় ১২১ নম্বর বুথের ঘটনা।
ওই বুথের ১০০ মিটারের মধ্যেই টোটোয় বসেই এক ব্যক্তি তৃণমূল প্রার্থীর ছবি দেওয়া ভোটার স্লিপ বিলি করছিলেন। তবে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতি টের পেয়েই এলাকা ছাড়েন ওই ব্যক্তি। যদিও তিনি নিজেকে তৃণমূল কর্মী বলে কার্যত স্বীকার করে নেন।
Nov 13, 2024, 12:42 pm IST
ঝাড়খন্ড
কেমন ভোট হচ্ছে ঝাড়খন্ডে?
কেমন ভোট হচ্ছে ঝাড়খন্ডে? নির্বাচন কমিশনের তরফে জারি করা হল ভোট শতাংশ। দেখুন সেই তথ্য -
প্রথম দফায় ঝাড়খণ্ডের ৪৩টি বিধানসভা কেন্দ্রে ভোট চলছে। বুধবার সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল মাত্র ১৩.০৪ শতাংশ।
Nov 13, 2024, 11:39 am IST
পশ্চিমবঙ্গ
এজেন্টকে হুমকির অভিযোগ তৃণমূল সাংসদের বিরুদ্ধে
বিজেপি পোলিং এজেন্টকে হুমকির অভিযোগ তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার বিরুদ্ধে। বুথের ভিতরে একজন প্রার্থী কি করে ঢোকেন সেই নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী। সিতাই বিধানসভা বসেরটারি জুনিয়র হাইস্কুলের ঘটনা। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনকে অভিযোগ জানাবেন বলে জানান, বিজেপি প্রার্থী দীপক কুমার রায়।
Nov 13, 2024, 11:10 am IST
পশ্চিমবঙ্গ
নতুন করে চাওয়ার কিছু নেই
'মা আমাকে অনেক কিছু দিয়েছে, নতুন করে চাওয়ার কিছু নেই'- প্রাচীণ ও ঐতিহ্যশালী সিমলাপালের লক্ষীসাগর রুক্মিনী মন্দিরে প্রণাম সেরে একথা বললেন তালডাংরা বিধানসভা উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। বুধবার ভোটের সকালে ওই মন্দিরে প্রণাম সেরে এলাকা পরিদর্শণে যান তিনি। একই সঙ্গে তাঁর প্রতিদ্বন্দীদের শুভকামনাও তিনি জানাচ্ছেন বলে জানান।
Nov 13, 2024, 10:50 am IST
ঝাড়খন্ড
মহিলা নিরাপত্তা সুনিশ্চিত করাই হবে প্রথম পদক্ষেপ
মহিলা নিরাপত্তা সুনিশ্চিত করাই হবে আমার প্রথম কাজ। এমনটাই জানালেন রাঁচির ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রার্থী মহুয়া মাঝি। আরও কি বলছেন তিনি? জানুন-
#WATCH | #JharkhandAssemblyElections | JMM candidate from Ranchi, Mahua Maji says, "Women security will be my priority...I have been working for the welfare of women and will keep doing so. I request the people of the state to come out in large numbers and cast their votes..." pic.twitter.com/tNz6fBLPd8
বিজেপির শক্তঘাটু মাদারিহাট। এবারও এই কেন্দ্র তাঁদের দখলে থাকবে বলেই আশা। এই প্রসঙ্গে কি বলছেন বিজেপি প্রার্থী? জানুন
#WATCH | Alipurduar, West Bengal: Rahul Lohar, BJP candidate for Madarihat assembly by-election, says, "The people of Madarihat have been blessing the BJP since 2014... I am confident that the people will give an answer to the atrocities committed against women in this… https://t.co/jHBmfR7pFipic.twitter.com/8c3pqMd9EV
নৈহাটিতে ভোট চলাকালীন ভাটপাড়ায় চলল গুলি। তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্টকে লক্ষ্য করে গুলি বোমা। ব্যাপক উত্তেজনা।
Nov 13, 2024, 9:51 am IST
পশ্চিমবঙ্গ
কেমন হচ্ছে ভোট?
সকাল ৯টা পর্যন্ত বাংলার ছয় কেন্দ্রে ভোট পড়েছে ১৪.৬৫ শতাংশ।
Nov 13, 2024, 9:40 am IST
পশ্চিমবঙ্গ
প্রধানমন্ত্রী মোদীর নির্দেশে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নৈহাটির প্রার্থী সনৎ দে আজ সকালে নৈহাটি টাউনের ১৫১ নম্বর বুথে ভোট দিয়েছেন এবং তাঁর জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। ভোট দেওয়ার আগে তিনি বড় মা-এর মন্দিরেও শ্রদ্ধা নিবেদন করেন। কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপের বিষয়ে মন্তব্য করে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। জানিয়েছেন, কীভাবে কেন্দ্রীয় বাহিনী প্রধানমন্ত্রী মোদীর নির্দেশে ভোটদানে বাধা দিচ্ছে।
Nov 13, 2024, 9:30 am IST
প্রিয়াঙ্কাকে দেখে ভোটারদের উৎসাহ
কেরলের ওয়েনাড়ে ভোট কেন্দ্রে প্রিয়াঙ্কা গান্ধী। তাঁকে দেখা মাত্র উতসাহ। ভোটারদের আবেগ। সেই ছবি ধরা পড়ল সংবাদমাধ্যমের ক্যামেরায়।
#WATCH | Kerala: Congress candidate for Wayanad Lok Sabha by-elections Priyanka Gandhi Vadra visits a polling centre in Wayanad
Voting is currently underway in Kerala’s Wayanad Lok Sabha constituency. Left Democratic Front (LDF) has fielded Sathyan Mokeri from this seat. BJP has… pic.twitter.com/RSfq3z8AT1
নৈহাটিতে একের পর এক জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর। বড় মা'র মন্দিরে পুজো দিতে গিয়ে ভক্তদের বিক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী সনত দে।
READ MORE
1:35 AM, 13 Nov
ঝাড়খন্ড
কড়া নিরাপত্তায় ভোট
নিরাপত্তার কথা মাথায় রেখে ২০০ কোম্পানি নিরাপত্তা রক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে ঝাড়খণ্ডে। গোটা রাজ্যের যেখানে যেখানে ভোট হবে সেই জায়গাগুলিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।
1:37 AM, 13 Nov
পশ্চিমবঙ্গ
বাংলায় ছয় কেন্দ্রে ভোট
বাংলায় ৬টি কেন্দ্র উপনির্বাচনের জন্য একশোর বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এই ছয়টি কেন্দ্রের পাঁচটি তৃণমূলের ও ১টি বিজেপির দখলে ছিল।
1:40 AM, 13 Nov
পশ্চিমবঙ্গ
বাংলায় কেন ভোট
বাংলার ছয় কেন্দ্রেই বিধায়কেরা লোকসভা ভোটে প্রার্থী হয়ে দাঁড়িয়ে জয়লাভ করেছেন। ফলে তাঁদের আসনগুলি শূন্য হয়েছে। সেই কারণেই এই কেন্দ্রগুলিতে ভোট হচ্ছে।
1:41 AM, 13 Nov
পশ্চিমবঙ্গ
বাম-কংগ্রেস আলাদা
বাংলায় বহুদিন পরে একসঙ্গে জোট বেঁধে বা আসন সমঝোতা করে লড়ছে না বাম-কংগ্রেস। আলাদা লড়ার সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। এখন দেখার কোনও দলই খাতা খুলতে পারে কিনা।
1:43 AM, 13 Nov
ঝাড়খন্ড
সকাল থেকে বিকেল ভোটগ্রহণ
ঝাড়খণ্ডে মোট ১৫৩৪৪টি বুথে ভোটগ্রহণ চলবে। তার মধ্যে ১ হাজারের কাছাকাছি বুথে কিছুটা আগে ভোটগ্রহণ সম্পন্ন করা হবে। বাকি সব জায়গায় সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
5:14 AM, 13 Nov
মাদারীহাট বিধানসভার উপনির্বাচন
টিএমসি, বিজেপি, আরএসপি, কংগ্রেস এবং তিনজন নির্দল প্রার্থী সহ সাতজন প্রার্থীর ভাগ্য নির্ধারন হবে। ২২৬ টি বুথ রয়েছে। প্রায় ১২০০ ভোটকর্মী রয়েছে। ১৪ কম্পানী কেন্দ্রীয় বাহিনী ও ৬০০ পুলিশ কর্মী থাকছে। আসনটিতে মোট ভোটার সংখ্যা ২২০১০১ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১০৮২৫৩ জন। মহিলা ভোটার ১১১৮৪৩ জন এবং পাঁচজন তৃতীয় লিঙ্গ।
5:28 AM, 13 Nov
ভাগ্যপরীক্ষা হবে ৬৮৩ জন প্রার্থীর
ঝাড়খন্ডের ১৫,৩৪৪টি বুথে ভাগ্যপরীক্ষা হবে ৬৮৩ জন প্রার্থীর। তালিকায় বিজেপি, কংগ্রেস ছাড়াও আছে একাধিক স্থানীয় রাজনৈতিক দলের প্রার্থীরা।
অন্ধকার নামতেই বাইক বাহিনীর তাণ্ডব! সিতাই'য়ের ভিডিও পোস্ট করে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর।
This is the illustration of "Real Democracy" under Mamata's Rule. TMC lumpens are visiting @BJP4Bengal Karyakartas' homes in Sitai Assembly Constituency and threatening them before by-election.@ECISVEEP is sleeping and @CEOWestBengal Aariz Aftab Sahib is acting like Mamata… pic.twitter.com/o9W5zWQKyp
‘ভাগ্যপরীক্ষা’ হবে কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধীর
ঝাড়খণ্ডের পাশাপাশি আজ বুধবার কেরলের ওয়েনাড় উপনির্বাচন রয়েছে। ‘ভাগ্যপরীক্ষা’ হবে কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধীর। গত কয়েকদিনে লাগাতার প্রচার চালিয়েছেন রাহুল এবং প্রিয়াঙ্কা। জয়ের ব্যাপারে উচ্ছসিত কংগ্রেস শিবির।
6:20 AM, 13 Nov
একাধিক হেভিওয়েট প্রার্থী ময়দানে
ঝাড়খণ্ডে ভোট শুরু হবে ৭টা থেকে। প্রথম দফায় ৪৩টি বিধানসভা আসনে ভোট হবে। যার মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন, স্বাস্থ্যমন্ত্রী বান্না গুপ্তা, রাজ্যসভার সাংসদ মহুয়া মাজি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোডার স্ত্রী গীতা কোডা সহ একাধিক হেভিওয়েট প্রার্থী।
6:23 AM, 13 Nov
নজরে তালডাংরা বিধানসভার উপ নির্বাচন
নির্বিঘ্নে ভোট পরিচালনার জন্য আমরা প্রস্তুত। আগামীকাল সকাল ৭ টা থেকেই ভোটগ্রহণ শুরু হবে। ২৬৪ টি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট নেওয়া হবে। এর মধ্যে ১৫ শতাংশ ভোট গ্রহণ কেন্দ্রে মাইক্রো অবজার্ভার থাকবেন। এছাড়াও ১০০ শতাংশ ভোট গ্রহণ কেন্দ্রেই ওয়েব কাষ্টিং এর ব্যবস্থা থাকছে বলে জানিয়েছেন বাঁকুড়ার জেলাশাসক।
ভোট শুরু হতেই বিজেপি এজেন্টদেের বসতে না দেওয়ার অভিযোগ । নৈহাটিতে ব্যাপক উত্তেজনা। ৬৩ নম্বর বুথের মালঞ্চ উচ্চ বিদ্যালয়ের ঘটনা।
6:55 AM, 13 Nov
মোট ৩৩ টি বিধানসভা কেন্দ্রে এদিন উপ নির্বাচন হচ্ছে
বিধানসভা উপ নির্বাচন হচ্ছে রাজস্থানের ৭টি আসনে, বিহারের চার আসনে, মধ্যপ্রদেশের দুই আসনে, ছত্তিসগড়ের এক আসনে, বাংলার ছয় আসনে, অসমের পাঁচ আসনে, কর্নাটকের তিন আসনে, সিকিমে দুই আসনে, গুজরাতের এক আসন, কেরলের এক আসন এবং মেঘালয়ের এক আসনে ভোট হবে। অর্থাৎ ১১ রাজ্যের মোট ৩৩ টি বিধানসভা কেন্দ্রে এদিন উপ নির্বাচন হচ্ছে।
7:04 AM, 13 Nov
৭টা বাজতেই ভোট শুরু
সকাল ৭টা বাজতেই ভোট শুরু ঝাড়খন্ডে। ৮১ টি আসনের মধ্যে ৪৩ টি আসনে ভোট হচ্ছে এদিন। এছাড়াও কেরলের ওয়েনাড় সহ একাধিক আসনে উপ নির্বাচন হচ্ছে। সেখানেও ভোট শুরু হয়েছে।
Voting begins for the first phase of Jharkhand assembly elections; In this phase, voting is taking place on 43 out of 81 seats.
Voting has also begun in the by-elections for 31 assembly seats spread across 10 states, as well as for the Wayanad Lok Sabha constituency in Kerala. pic.twitter.com/muTcQsr2nx
ভোটারদের উদ্দেশ্যে বার্তা মোদীর! ঝাড়খণ্ডের প্রথম দফার নির্বাচন। স্লমস্ত ভোটারকে ভোট দেওয়ার আবেদন প্রধানমন্ত্রীর। আরও কী লিখলেন তিনি? জানুন -
झारखंड विधानसभा चुनाव में आज पहले दौर की वोटिंग है। सभी मतदाताओं से मेरा आग्रह है कि वे लोकतंत्र के इस उत्सव में पूरे उत्साह के साथ मतदान करें। इस मौके पर पहली बार वोट देने जा रहे अपने सभी युवा साथियों को मेरी बहुत-बहुत बधाई! याद रखें- पहले मतदान, फिर जलपान!
ঘড়ির কাঁটায় ঠিক সাতটাতেই শুরু হলো তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণ। এবারের উপ নির্বাচনে অভিনব উদ্যোগ নির্বাচন কমিশনের। তালডাংরা ফুলমতি উচ্চ বিদ্যালয়ের ৯৬ ও ৯৭ নম্বর বুথকে 'মডেল বুথ' হিসেবে তৈরী করা হয়েছে। তবে ভোট শেষে নির্বাচন কমিশনের তরফে প্রত্যেক ভোট দাতার হাতে চারা গাছ উপহার দেওয়া হচ্ছে। যা অভিনব বলেই অনেকে জানিয়েছেন
7:48 AM, 13 Nov
পশ্চিমবঙ্গ
ভোটরদের দেখা নেই
বাংলায় ছয় আসনে উপ নির্বাচন চলছে। কিন্তু এখনও পর্যন্ত ভোটারদের তেমন লম্বা লাইন চোখে পড়ছে না।
8:01 AM, 13 Nov
ঝাড়খন্ড
ড্রাম বাজিয়ে ভোটারদের ভোট দেওয়ার আহ্বান
ড্রাম বাজিয়ে ভোটারদের ভোট দেওয়ার আহ্বান। ঝাড়খণ্ড ধরা পড়ল অভিনব ছবি। দেখুন সেই ভিডিও-
#WATCH | Ranchi: A woman plays a traditional drum and appeals to people to vote during the first phase of Jharkhand assembly elections.
বেলা বাড়ার সঙ্গে বদলাচ্ছে ভোটের ছবিটা। নৈহাটি, হাড়োয়া সহ একাধিক জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। হাড়োয়ায় ছাপ্পার অভিযোগ, আর তা নিয়ে তৃণমূলের এজেন্টের সঙ্গে বিজেপি প্রার্থীর তীব্র বচসা
8:29 AM, 13 Nov
ঝাড়খন্ড
ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে
ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে ভোটে সামিল হলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের ছেলে কার্তিক। সবাইকে বাড়ি থেকে বেরিয়ে ভোট দেওয়ার আহ্বান জানালেন। আরও কী বললেন? জানুন -
#WATCH | Sehore: Kartikey Chouhan, son of Union Minister Shivraj Singh Chouhan shows his inked finger after casting his vote at a polling station in Sehore for Budhni by-elections.
Kartikey Chouhan says "I would like to request everyone to come out and cast their votes. There… pic.twitter.com/FUrPIsYGur
নৈহাটিতে একের পর এক জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর। বড় মা'র মন্দিরে পুজো দিতে গিয়ে ভক্তদের বিক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী সনত দে।
9:04 AM, 13 Nov
পশ্চিমবঙ্গ
উত্তপ্ত কদম্বগাছি, বিশাল পুলিশ বাহিনী
হাড়োয়ার কদম্বগাছি এলাকায় আইসিএফের পোলিং এজেন্টদের বসতয়ে বাধা। এমনকি ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগ। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।
9:30 AM, 13 Nov
প্রিয়াঙ্কাকে দেখে ভোটারদের উৎসাহ
কেরলের ওয়েনাড়ে ভোট কেন্দ্রে প্রিয়াঙ্কা গান্ধী। তাঁকে দেখা মাত্র উতসাহ। ভোটারদের আবেগ। সেই ছবি ধরা পড়ল সংবাদমাধ্যমের ক্যামেরায়।
#WATCH | Kerala: Congress candidate for Wayanad Lok Sabha by-elections Priyanka Gandhi Vadra visits a polling centre in Wayanad
Voting is currently underway in Kerala’s Wayanad Lok Sabha constituency. Left Democratic Front (LDF) has fielded Sathyan Mokeri from this seat. BJP has… pic.twitter.com/RSfq3z8AT1
প্রধানমন্ত্রী মোদীর নির্দেশে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নৈহাটির প্রার্থী সনৎ দে আজ সকালে নৈহাটি টাউনের ১৫১ নম্বর বুথে ভোট দিয়েছেন এবং তাঁর জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। ভোট দেওয়ার আগে তিনি বড় মা-এর মন্দিরেও শ্রদ্ধা নিবেদন করেন। কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপের বিষয়ে মন্তব্য করে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। জানিয়েছেন, কীভাবে কেন্দ্রীয় বাহিনী প্রধানমন্ত্রী মোদীর নির্দেশে ভোটদানে বাধা দিচ্ছে।
9:51 AM, 13 Nov
পশ্চিমবঙ্গ
কেমন হচ্ছে ভোট?
সকাল ৯টা পর্যন্ত বাংলার ছয় কেন্দ্রে ভোট পড়েছে ১৪.৬৫ শতাংশ।
10:08 AM, 13 Nov
ভোট চলাকালীন চলল গুলি
নৈহাটিতে ভোট চলাকালীন ভাটপাড়ায় চলল গুলি। তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্টকে লক্ষ্য করে গুলি বোমা। ব্যাপক উত্তেজনা।
10:32 AM, 13 Nov
এবারও বিজেপির দখলে থাকবে মাদারিহাট?
বিজেপির শক্তঘাটু মাদারিহাট। এবারও এই কেন্দ্র তাঁদের দখলে থাকবে বলেই আশা। এই প্রসঙ্গে কি বলছেন বিজেপি প্রার্থী? জানুন
#WATCH | Alipurduar, West Bengal: Rahul Lohar, BJP candidate for Madarihat assembly by-election, says, "The people of Madarihat have been blessing the BJP since 2014... I am confident that the people will give an answer to the atrocities committed against women in this… https://t.co/jHBmfR7pFipic.twitter.com/8c3pqMd9EV