ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা! ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলা-সহ রাজ্যে রাজ্যে বৃষ্টিপাতের সতর্কতা জারি

Weather Update: বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত। যে কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পূর্ব ও পূর্ব-মধ্য ভারতে। এর ফলে পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পূর্ব উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ ও সিকিমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। এই মুহূর্তে দেশের অধিকাংশ রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় শীত কমেছে।

অন্যদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার কারণে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে ১৭ থেকে ২১ ফেব্রুয়ারির মধ্যে পশ্চিম হিমালয় অঞ্চলে। ১৮ থেকে ২১ ফেব্রুয়ারির মধ্যে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে উত্তর-পশ্চিম ভারতের সমতল এলাকায়। রাজ্যগুলির মধ্যে রয়েছে পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তর প্রদেশ ও রাজস্থান।

আবহাওয়া

এছাড়া ১৮ ফেব্রুয়ারি নাগাদ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সঙ্গে কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে জম্মু ও কাশ্মীর- লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদ এবং হিমাচল প্রদেশে।

আবহাওয়া দফতর, এদিন দিল্লিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দিয়েছে। এদিন দিল্লির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে যথাক্রমে ৯ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আবহাওয়া দফতর দিল্লিতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বলা হয়েছে, ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। ২০ ফেব্রুয়ারি হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের তরফে ১৫ ও ১৬ ফেব্রুয়ারি সকালের দিকে বিহার ও ঝাড়খণ্ডে ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে। এদিন এই পরিস্থিতি তৈরির পূর্বাভাস দেওয়া হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশায়।

আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গে ১৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার অধিকাংশ জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও, শুক্রবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর প্রদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে ইনডিউসড সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। অন্যদিকে সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে মধ্য মহারাষ্ট্র এবং সংলগ্ন এলাকার ওপরে। একটি অক্ষরেখা ঘূর্ণাবর্তের ওপর দিয়ে মধ্যপ্রদেশের হয়ে উত্তর-পূর্ব উত্তর প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+