পারদ ৪১ ডিগ্রি ছুঁইছুঁই, বইছে গরম বাতাস! তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া দফতরের

দেশ জুড়েই তীব্র দহন শুরু হয়ে গিয়েছে। কোনও কোনও জায়গায় দিনের বেলায় বাড়ি থেকে বেরনোই কঠিন হয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় তীব্র তাপপ্রবাহের (heatwave) সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া (weather) দফতরের তরফ থেকে।

দেশ জুড়েই তীব্র দহন শুরু হয়ে গিয়েছে। কোনও কোনও জায়গায় দিনের বেলায় বাড়ি থেকে বেরনোই কঠিন হয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় তীব্র তাপপ্রবাহের (heatwave) সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া (weather) দফতরের তরফ থেকে।

তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস

তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস

আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে পশ্চিম রাজস্থানে ৩০ মার্চের মধ্যে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। আর ৩১ মার্চ এবং ১ এপ্রিল তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে এই জায়গাতেই।

বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহের পূর্বাভাস বিভিন্ন রাজ্যে

বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহের পূর্বাভাস বিভিন্ন রাজ্যে

আবহাওয়া দফতরের তরফ থেকে দেওয়া তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, জম্মু-কাশ্মীর এবং হিমাচল প্রদেশে বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহ হতে পারে ২৯ মার্চ। দক্ষিণ হরিয়ানায় এই পরিস্থিতি তৈরি হতে পারে ২৯ মার্চের পরে ৩০ মার্চেও। সৌরাষ্ট্র, কচ্ছ, পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশে এই পরিস্থিতি তৈরি হতে পারে আগামী ১ এপ্রিলের মধ্যে সবকটি দিন। বিদর্ভ উত্তর মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়ায় তাপপ্রবাহ চলতে পারে ২৯ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে। দক্ষিণ উত্তর প্রদেশে ৩০ ও ৩১ মার্চ, ঝাড়খণ্ড এবং ওড়িশার বিস্তীর্ণ এলাকায় এই পরিস্থিতি তৈরি হতে পারে ৩০ মার্চ থেকে ১ এপ্রিলের মধ্যে।

আরও বাড়বে তাপমাত্রা

আরও বাড়বে তাপমাত্রা

আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে উত্তর-পশ্চিম ভারতে আগামী দুদিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। অন্যদিকে গুজরাতে আগামী তিনদিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, তারপের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আগামী ৫ দিনে মহারাষ্ট্রের সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

তাপমাত্রা ৪১ ডিগ্রি ছুঁইছুঁই

তাপমাত্রা ৪১ ডিগ্রি ছুঁইছুঁই

মহারাষ্ট্রের বিদর্ভ-মারাঠওয়াড়া, পশ্চিম রাজস্থান, গুজরাত এবং পশ্চিম মধ্যপ্রদেষশে পারদ ৪১ ডিগ্রি ছুঁতে শুরু করেছে। আবহাওয়া দফতরের তরফে আগামী ৪-৫ দিন উত্তর-পশ্চিম, মধ্য এবং পশ্চিম ভারতে উষ্ণ বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে। মার্চেই তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়ে যাওয়াকে তীব্র তাপপ্রবাহের লক্ষণ বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

বৃষ্টির সতর্কবার্তা

বৃষ্টির সতর্কবার্তা

আগামী দুদিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তর-পূর্ব ভারতে। এরপর বঙ্গোপসাগর থেকে আসা দক্ষিণ-পূর্ব বায়ুর প্রভাব থাকবে। যার জেরে বিস্তীর্ণ এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে ৩০ মার্চ থেকে ১ এপ্রিলের মধ্যে, উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। ৩১ মার্চ এবং ১ এপ্রিল অসম-মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

বজ্রপাতের সতর্কবার্তা

বজ্রপাতের সতর্কবার্তা

দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকায় রয়েছে অক্ষরেখা। যার জেরে আগামী ৫ দিন বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে কেরল-মাহে, তামিলনাড়ু-পুদুচেরি-কাড়াইকাল এবং উপকূল কর্নাটকে। বিচ্ছিন্নভাবে বজ্রপাত এবং ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে কর্নাটকের বিস্তীর্ণ এলাকায়। ২৯ মার্চ এই পরিস্থিতি তৈরি হতে পারে তামিলনাড়ু-পুদুচেরি-কাড়াইকাল এবং লাক্ষাদ্বীপে। এছাড়া আগামী ৫ দিনে কেরল এবং মাহেতেও এই পরিস্থিতি তৈরি হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+