এপ্রিলে দেশের বেশিরভাগ অংশে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে বেশি! তাপপ্রবাহের আগাম সতর্কতা জারি
এপ্রিলে দেশের বেশিরভাগ অংশে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে বেশি! তাপপ্রবাহের আগাম সতর্কতা জারি
আবহাওয়া (weather) দফতর জানিয়েছে, এপ্রিলের বেশিরভাগ সময়ে দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই দেশের উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের কিছুটা অংশ তাপপ্রবাহের (heatwave) কবলে। এপ্রিল মাসে দেশের এই অংশ ছাড়াও উত্তর-পূর্ব ভারতের কিছু অংশেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি হতে পারে।

তাপমাত্রা
আবহাওয়া দফতর জানিয়েছে, এপ্রিলে উত্তর-পশ্চিম ভারতের বেশিরভাগ অংশে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। তবে একই সময়ে তাপমাত্রা স্বাভাবিক কিংবা সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকতে পারে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায়। একই পরিস্থিতি তৈরি হতে পারে পূর্ব ভারতে এবং সংলগ্ন উত্তর পূর্ব ভারতেও।
এপ্রিলে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকতে পারে উত্তর-পশ্চিম ভারত, মধ্য ভারত এবং উত্তর-পূর্ব ভারতে। স্বাভাবিক কিংবা স্বাভাবিকের থেকে কম থাকতে পারে দক্ষিণ ভারত, মধ্য ভারতের পূর্বভাগে এবং উত্তর-পূর্ব ভারতের দক্ষিণ অংশে।

বৃষ্টি
এপ্রিলে সারা দেশে বৃষ্টিপাত স্বাভাবিক থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। ৮৯ থেকে ১১১ শতাংশ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত গওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতে। এছাড়াও উত্তর-পূর্ব ভারতের কিছু জায়গায় এই পরিস্থিতি তৈরি হতে পারে। স্বাভাবিক কিংবা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতে। সংলগ্ন পশ্চিম মধ্যভারত এবং উত্তর-পূর্ব ভারতের কিছু অংশে এই পরিস্থিতি তৈরি হতে পারে।
|
সমুদ্রের উপরিভাগের তাপমাত্রা
এই মুহূর্তে লা-নিনা পরিস্থিতি নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। মনসুন মিশন ফোরকাস্টিং সিস্টেমের তরফে পূর্বাভাসে বলা হয়েছে, লা-নিনা পরিস্থিতি আপাতত চলতে থাকবে। আবহাওয়ার অন্য মডেলগুলির তরফে ইঙ্গিত করা হয়েছে, গ্রীষ্মে লা-নিনা পরিস্থিতি চলতে থাকবে। আর গ্রীষ্মে ভারত মহাসাগরের ওপরে পরিস্থিতিও বর্তমানের মতোই থাকবে।
সাধারণভাবে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের ওপরের অংশের তাপমাত্রাই ভারতের আবহাওয়াকে প্রভাবিত করে। সেই কারণে ভারতের আবহাওয়া দফতর মহাসাগরের ওপরে আবহাওয়া পরিস্থিতি নিরন্তর পর্যবেক্ষণ করে চলেছে।

দেশের উত্তর-পশ্চিম অংশ এবং দিল্লিতে তাপপ্রবাহ
দেশের উত্তর-পশ্চিম অংশের পাশাপাশি রাজধানী দিল্লিও এখন তাপপ্রবাহের কবলে। বুধবারের পরে বৃহস্পতিবারেও একাধিক জায়গার তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়েছে। সাধারণভাবে কোনও জায়গার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি হলে এবং স্বাভাবিকের থেকে ৪.৫ ডিগ্রি সেলসিয়ার বেশি হলে তাপপ্রবাহ বলে ধরা হয়।












Click it and Unblock the Notifications