Weather Alert: জারি আবহাওয়া দফতরের কমলা সতর্কবার্তা! এই রাজ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

Weather Alert: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের অভিমুখ পশ্চিম দিকে। যা যাচ্ছে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্র উপকূলের ওপরে দিয়ে।যে কারণে আবহাওয়া দফতরের তরফে ওড়িশার বেশ কয়েকটি অংশে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পূর্বাভাসে ভারী থেকে অতিভারী বর্ষণের কথা বলা হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে মালকানগিরি, কোরাপুট, নবরাংনগরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে ২৪ ঘন্টার মধ্যে একটি বা দুটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ওড়িশার গঞ্জাব জেলায় ১৪২.৪ মিমি ময়ূরভঞ্জে ১৩২ মিমি বৃষ্টিপাত হয়েছে।

Weather Alert

আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির কারণে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টি বলে জানানো হয়েছে। সেখানে আরও বলা হয়েছে এই কারণে আগামী তিন দিন এইসব জায়গায় ব্যাপক বৃষ্টিপাত হতে পারে।

ওড়িশায় এই ভারী বৃষ্টিপাতের ফলে কৃষকরা লাভবান হবেন। গত কয়েকদিন ধরে রাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে বৃষ্টিপাতের ঘাটতি অনেকটাই কমে এসেছে। আর আগামী তিন দিনের ব্যাপক বৃষ্টি কৃষকদের উপকার করবে বলেও মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। এর বাইরেও আবহাওয়া দফতর ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের অন্য জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

ছয় সেপ্টেম্বর ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বিদর্ভের কিছু অংশে। ৭-৯ সেপ্টেম্বর ভারী বৃষ্টি হতে পারে উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরল, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক, পুদুচেরি, ইয়ানাম, কড়াইকাল ও মাহেতে।

৭ সেপ্টেম্বর পূর্ব উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান,, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, তামিলনাড়ু, কেরল, কোঙ্কন, গোয়া, পুদুচেরি, কড়াইকাল ও মাহেতে।

Weather Alert

৮ সেপ্টেম্বর উত্তরাখণ্ড, পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ঝাড়খণ্ড, ওড়িশা, অসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, গুজরাতের কিছু অংশ, উপকূলীয় ও দক্ষিণ অভ্যন্তরীণ কর্নাটক, কেরল, কোঙ্কন, গোয়া ও মাহেতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

৯ সেপ্টেম্বর উত্তরাখণ্ড, পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, কেরল, মধ্য মহারাষ্ট্র, উপকূলীয় ও দক্ষিণ অভ্যন্তরীণ কর্নাটক ও মাহেতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+