রাজধানীতে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস! কমলা সতর্কতা জারি আবহাওয়া দফতরের

আবহাওয়া (Weathet) দফতরের তরফে আগেই উত্তর-পশ্চিম ভারত এবং পশ্চিম হিমালয় অঞ্চলে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছিল। আর এদিন জাতীয় রাজধানী শহর দিল্লি (delhi) তীব্র তাপপ্রবাহের সম্নুখে পড়তে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর

আবহাওয়া (Weathet) দফতরের তরফে আগেই উত্তর-পশ্চিম ভারত এবং পশ্চিম হিমালয় অঞ্চলে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছিল। আর এদিন জাতীয় রাজধানী শহর দিল্লি (delhi) তীব্র তাপপ্রবাহের সম্নুখে পড়তে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বলা হয়েছে, সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪২ ডিগ্রির আশপাশে। যার জন্য কমলা (orange) সতর্কতাও (warning) জারি করা হয়েছে।

সর্বোচ্চ তাপমাত্রা সব জায়গায় পেরিয়ে যেতে পারে ৪২ ডিগ্রিতে

সর্বোচ্চ তাপমাত্রা সব জায়গায় পেরিয়ে যেতে পারে ৪২ ডিগ্রিতে

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, এদিন সর্বোচ্চ তাপমাত্রা দিল্লির সর্বত্রই পেরিয়ে যেতে পারে ৪২ ডিগ্রি সেলসিয়াসে। এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। সকাল সাড়ে আটটায় সেখানকার আপেক্ষিক আর্দ্রতা ছিল ৪৮ শতাংশ।

তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি

তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি

৮ এপ্রিল দিল্লির একাধিক আবহাওয়া কেন্দ্রে যে তাপমাত্রা রেকর্ড করা হয়ে, তা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। সফদরজং-এ ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস। সেখানে স্বাভাবিত হল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিকের থেকে তাপমাত্রা ৭ ডিগ্রি বেশি রয়েছে। এছাড়াও পালাম, লোধি রোড, রিজ এবং আয়নদরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ৪২, ৪১.৯, ৪২.৯, ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে যথাক্রমে ৭, ৮, ৮ এবং ৭ ডিগ্রি বেশি রয়েছে।

আবহাওয়া দফতরের কমলা সতর্কতা

আবহাওয়া দফতরের কমলা সতর্কতা

আবহাওয়া দফতরের তরফে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনার কথা বলে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সাধারণভাবে আবহাওয়া দফতরের তরফে সতর্কতা জারি করতে চারটি রঙের ব্যবহার করা হয়। সবুজ রঙের ক্ষেত্রে বলা হয় কোনও পদক্ষেপের প্রয়োজন নেই। হলুদ রঙের ক্ষেত্রে আপডেট থাকতে বলা হয়, কমলা রঙের ক্ষেত্রে প্রস্তুত থাকতে বলা হয় এবং লাল রঘের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
অন্যদিকে সমতল এলাকায় তাপপ্রবাহের তখনই ঘোষণা করা হয়, যখন তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি হয় এবং স্বাভাবিকের থেকে ৪.৫ ডিগ্রি বেশি থাকে। অন্যদিকে তীব্র তাপপ্রবাহ ঘোষণা করা হয় যখন তাপমাত্রার স্বাভাবিকের থেকে ৬.৪ ডিগ্রি বেশি থাকে।

মার্চের তুলনায় তীব্র তাপপ্রবাহের ফ্রিকোয়েন্সি বেশি হবে

মার্চের তুলনায় তীব্র তাপপ্রবাহের ফ্রিকোয়েন্সি বেশি হবে

আবহাওয়া দফতরের তরফে আগেই সতর্ক করে বলা হয়েছিল মার্চের তুলনায় এপ্রিল মাসে উত্তর-পশ্চিম ভারত এবং মধ্য ভারত এবং সংলগ্ন এলাকায় তীব্র এবং ঘন ঘন তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। ১৫ এপ্রিল পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে বলেো জানানো হয়েছিল আবহাওয়া দফতরের তরফে।
ইতিমধ্যেই আবহাওয়া দফতর ২০২২-এর মার্চতে ১২২ বছরের মধ্যে উষ্ণতম মার্চ মাস হিসেবে রেকর্ড করেছে।

রয়েছে তীব্র বায়ু দূষণ

রয়েছে তীব্র বায়ু দূষণ

তাপপ্রবাহের মধ্যে দিল্লিতে তীব্র বায়ুদূষণ অব্যাহত রয়েছে। এদিন সকাল আটটায় বায়ুর গুণমানের সূচক ছিল ২৬০। বায়ুর গুণমানের সূচক ০ থেকে ৫০ এর মধ্যে হলে ভাল, ৫১ থেকে ১০০-র মধ্যে হগলে সন্তষ্টিজনক, ১০১-২০০-র মধ্যে হলে মধ্যম, ২০১ থেকে ৩০০র মধ্যে হলে খারাপ, ৩০১ থেকে ৪০০র মধ্যে হলে খুব খারাপ এবং ৪০১ থেকে ৫০০-র মধ্যে হলে গুরুতর বলে বিবেচিত হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+