মৌসুমি বায়ু আরও এগিয়ে এল, বর্ষা-বিলম্ব ঘটাবে কি আরব সাগরে তৈরি ঘূর্ণিঝড়-সিস্টেম

মৌসুমি বায়ু এগিয়ে আসছে বঙ্গোপসাগর ধরে। পূর্ব ঘোষণামতো রবিবারই তা প্রবেশ করার কথা কেরলে। কিন্তু বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়-সিস্টেমে কি বিলম্ব ঘটবে মৌসুমি বায়ুর প্রবেশে? সেই প্রশ্নই এখন মাথাচাড়া দিয়ে উঠেছে আবহবিদদের মনে।

ভারতে বর্ষার প্রবেশ নিয়ে তৈরি হয়েছে আশা ও আশঙ্কার দোলাচল। কেরলের সন্নিকটে আরব সাগরের বুকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তার ফলে মৌসুমি বায়ু কেরলে সময়মতো প্রবেশ করতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েই যায়।

মৌসুমি বায়ু আরও এগিয়ে এল, বর্ষা-বিলম্ব ঘটাবে কি ঘূর্ণাবর্ত

তবে আইএমডি সূত্রে জানানো হয়েছে ভারতীয় মূল ভূখণ্ডের দিকে আরো কিছুটা এগিয়ে এল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। সাধারণত ভারতীয় মূল ভূখণ্ডে মৌসুমি বায়ু প্রবেশ করে ১ জুন। এবার তা তিনদিন বিলম্বে অর্থাৎ ৪ জুন প্রবেশ করবে বলে আশা করেছিল মৌসম ভবন।

বিলম্বে বর্ষা প্রবেশের পূর্বাভাস ছিলই, এখন আরো বিলম্ব হতে পারে মৌসুমি বায়ুর প্রবেশে। আইএমডি জানিয়েছে, দক্ষিণ আরব সাগরর দিকে এগিয়ে এসেছে মৌসুমি অক্ষরেখা। দক্ষিণ বঙ্গোপসাগর এবপং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের ওপরও বিরাজ করছে মৌসুমি অক্ষরেখা। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষরেখার উত্তর সীমা রয়েছে লাক্ষাদ্বীপ ও কেরলের দক্ষিণ-পশ্চিম দিকে।

মৌসুমি বায়ু আরও এগিয়ে এল, বর্ষা-বিলম্ব ঘটাবে কি ঘূর্ণাবর্ত

এখন আরব সাগরে তৈরি ঘূর্ণাবর্তই একমাত্র বাধা। যদি ঘূর্ণাবর্ত তৈরি হতে বিলম্ব হয়, তবে পূর্ব ঘোষণামতোই কেরলে প্রবেশ করবে বর্ষা। কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেলে তা বিলম্বিত হতে পারে। বঙ্গোপসাগরেও তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সেক্ষেত্রে কেরলের মতো বাংলাতেও বর্ষা প্রবেশে দেরি হতে পারে।

বাংলায় বর্ষা প্রবেশের সময় সাধারণত জুনের দ্বিতীয় সপ্তাহ। তবে গত দশকে বেশিরভাগ ক্ষেত্রেই দরি হয়েছে বর্ষার আগমনে। এবার কেরলেও বর্ষা দেরিতে ঢুকছে, পশ্চিমবঙ্গেও দেরিতে ঢুকবে বলে মনে করা হচ্ছে। ৫ থেকে ৭ জুন দুই সাগরে দুটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে।

মৌসুমি বায়ু আরও এগিয়ে এল, বর্ষা-বিলম্ব ঘটাবে কি ঘূর্ণাবর্ত

আবহবিদরা বলেন, ওই ঘূর্ণিঝড়ের হাত ধরেও ভারতে প্রবেশ করতে পারে বর্ষা। তবে এখনও বিশেষজ্ঞরা নিশ্চিত নন, আরব সাগরে তৈরি হওয়া সিস্টেমটি কোনদিকে এগোবে। বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তটি বাংলা অভিমুখে আসতে পারে বলে অনুমান করা হয়েছে প্রাথমিকভাবে।

এখন জুনের দ্বিতীয় সপ্তাহ ঘটনাবহুল হতে পারে। এক জোড়া ঘূর্ণিঝড় ও মৌসুমি বায়ুর প্রবেশ হতে পারে এই সময়েই। মৌসম ভবন অবশ্য এখনও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিতে নারাজ। এখন কোন ঘূর্ণিঝড়টি আগে তৈরি হয়, তার উপর নির্ভর করবে তাদের নামকরণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+